ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • বিদেশ /
  • সীমান্তে বরফ গলছে? ডোভাল-ওয়াং বৈঠকের পর কি ফের স্বাভাবিকের পথে নয়াদিল্লি-বেজিং

সীমান্তে বরফ গলছে? ডোভাল-ওয়াং বৈঠকের পর কি ফের স্বাভাবিকের পথে নয়াদিল্লি-বেজিং

নয়া জামানা:২০০৩ সালে তৈরি ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে এসআর-স্তরের বিশেষ আলোচনা ব্যবস্থায় মঙ্গলবার নতুন অধ্যায় যুক্ত হল। প্রায় ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্ত প্রশ্নে রাজনৈতিক কাঠামো তৈরির লক্ষ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে বৈঠক....

সীমান্তে বরফ গলছে? ডোভাল-ওয়াং বৈঠকের পর কি ফের স্বাভাবিকের পথে নয়াদিল্লি-বেজিং

নয়া জামানা:২০০৩ সালে তৈরি ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে এসআর-স্তরের বিশেষ আলোচনা ব্যবস্থায় মঙ্গলবার নতুন অধ্যায় যুক্ত....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:২০০৩ সালে তৈরি ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে এসআর-স্তরের বিশেষ আলোচনা ব্যবস্থায় মঙ্গলবার নতুন অধ্যায় যুক্ত হল। প্রায় ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্ত প্রশ্নে রাজনৈতিক কাঠামো তৈরির লক্ষ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চিনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যে বৈঠক হয়েছে। ২০২০ সালের লাদাখ সংঘর্ষের পর সম্পর্কে যে অবনতি হয়েছিল, তা কাটিয়ে ২০২৪ সালে কাজানে মোদি-শি বৈঠক এবং ২০২৫ সালে তিয়ানজিন বৈঠকের পর থেকে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগের ফলশ্রুতি এই আলোচনা।

ডোভাল জানান, নাথুলা দিয়ে কৈলাস-মানস সরোবর যাত্রা ও তিনটি সীমান্তপথে বাণিজ্য পুনরায় চালু হওয়া সীমান্তবাসীদের বাস্তব সুবিধা দিয়েছে। ওয়াং ই সম্পর্কের কৌশলগত গুরুত্ব তুলে ধরে আস্থা তৈরি ও ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। তবে অরুণাচল প্রদেশ নিয়ে চিনা দাবি ও প্রকৃত নিয়ন্ত্রণরেখা নিয়ে মতভেদ এখনও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।আগামী ২৬তম এসআর বৈঠক ২০২৭ সালে ভারতে হবে বলে সম্মত হয়েছে দুই দেশ। সেপ্টেম্বরে ভারতে ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের আসার সম্ভাবনাকে সামনে রেখে সম্পর্ক স্থিতিশীল করার তৎপরতা বেড়েছে বলেই মনে করছেন কূটনীতিকরা।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর