ব্রেকিং
  • Home /
  • বিদেশ /
  • বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন,রক্তপাত ও কারচুপির অভিযোগ, গোপালগঞ্জে ভোটারশূন্য কেন্দ্র

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন,রক্তপাত ও কারচুপির অভিযোগ, গোপালগঞ্জে ভোটারশূন্য কেন্দ্র

নয়া জামানা ডেস্ক : আজ বাংলাদেশে উৎসবের বদলে আতঙ্ক ও উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং সাংবাদিক নিগ্রহের খবর পাওয়া গেছে। নির্বাচনী....

বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন,রক্তপাত ও কারচুপির অভিযোগ, গোপালগঞ্জে ভোটারশূন্য কেন্দ্র

নয়া জামানা ডেস্ক : আজ বাংলাদেশে উৎসবের বদলে আতঙ্ক ও উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : আজ বাংলাদেশে উৎসবের বদলে আতঙ্ক ও উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ বিহীন এই নির্বাচনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ এবং সাংবাদিক নিগ্রহের খবর পাওয়া গেছে। নির্বাচনী মাঠে প্রধান বিরোধী শক্তি না থাকলেও বিএনপি ও জামায়াতের মধ্যে অভ্যন্তরীণ সংঘাত এবং রিগিংয়ের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ, তবে ঢাকা ও সিলেটে এই হার মাত্র ২০ শতাংশের কাছাকাছি।নির্বাচনের সবচেয়ে আলোচিত কেন্দ্রবিন্দু ছিল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া)। ঐতিহাসিক এই আওয়ামী দুর্গে আজ দেখা গেছে ভিন্ন চিত্র। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ভোট বর্জনের ডাকে সাড়া দিয়ে ভোটাররা কেন্দ্রমুখো হননি বললেই চলে। টুঙ্গিপাড়ার একটি কেন্দ্রে ২৫৪০ জন ভোটারের বিপরীতে প্রিসাইডিং অফিসাররা ভোটারের দেখা পাননি। স্থানীয় সাংবাদিক ও পর্যবেক্ষকদের মতে, প্রিয় দল ও নেত্রীহীন নির্বাচনে গোপালগঞ্জের সাধারণ মানুষ ‘নীরব বর্জন’কেই বেছে নিয়েছেন।ভোটের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে সহিংসতার খবর আসতে থাকে। খুলনায় জামায়াত সমর্থকদের সঙ্গে সংঘর্ষে বিএনপি নেতা মহিবুজ্জামান কোচি নিহত হয়েছেন। এছাড়া গোপালগঞ্জ-২ আসনের একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে এক শিশুসহ দুই আনসার সদস্য আহত হন। মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত ১০-১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। নোয়াখালির হাতিয়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় বিটিভির সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর দা নিয়ে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা।নির্বাচন চলাকালীনই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি অভিযোগ করেছেন, রাতের অন্ধকারে ব্যালটে সিল মারা হয়েছে এবং জামায়াত কর্মীরা ব্যাপক রিগিং চালাচ্ছে। অন্যদিকে, বিএনপি সভাপতি তারেক রহমান দেশজুড়ে কারচুপির অভিযোগ তুলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “সুষ্ঠু ও স্বচ্ছ ভোট না হলে আমরা ফলাফল মানব না।” যদিও তিনি নিজের দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে চারজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং অবহেলার অভিযোগে এক প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। তবে সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি কম হওয়া এবং বিশৃঙ্খলার কারণে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত থাকলেও বাকি ২৯৯টি আসনে গণনা শেষে ফলাফল কী দাঁড়ায়, ওই দিকে তাকিয়ে আছে পদ্মা পাড়ের বাসিন্দারা।

আরও পড়ুন-

বাংলাদেশের নির্বাচনে ১২ টা পর্যন্ত ৩২ হাজার বুথে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর