ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • দেশ /
  • ট্রাম্পের উদ্যোগ ব্যর্থ,ইউক্রেন যুদ্ধে শান্তির প্রস্তাব মোদী-শি’র , কী বললেন পুতিন?

ট্রাম্পের উদ্যোগ ব্যর্থ,ইউক্রেন যুদ্ধে শান্তির প্রস্তাব মোদী-শি’র , কী বললেন পুতিন?

দীপঙ্কর দোলাই,নয়া জামানা:ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা এখনও কোনও দৃশ্যমান ফল দিতে পারেনি। এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে শান্তি ফেরাতে সাহায্যের প্রস্তাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্রেমলিনের....

ট্রাম্পের উদ্যোগ ব্যর্থ,ইউক্রেন যুদ্ধে শান্তির প্রস্তাব মোদী-শি’র , কী বললেন পুতিন?

দীপঙ্কর দোলাই,নয়া জামানা:ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা এখনও কোনও দৃশ্যমান ফল দিতে পারেনি।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


দীপঙ্কর দোলাই,নয়া জামানা:ইউক্রেন যুদ্ধ থামাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা এখনও কোনও দৃশ্যমান ফল দিতে পারেনি। এই পরিস্থিতিতে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে শান্তি ফেরাতে সাহায্যের প্রস্তাব দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতার এই আগ্রহকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।শনিবার সম্মেলনের প্রথম দিনে যৌথ ঘোষণাপত্রে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞার সমালোচনা করে ব্রিকস দেশগুলি। ইউক্রেন ও পশ্চিম এশিয়ার সংঘাত নিয়ে মতভেদ সত্ত্বেও সংযমের ডাক দেওয়া হয় ঘোষণাপত্রে।সাম্প্রতিক সময়ে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মস্কো-কিভ সফর করলেও যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছেন। জেরেড কুশনার সম্প্রতি জানান, যুদ্ধ থামার মূল বাধা ইউক্রেনের ভূখণ্ড ছাড়তে অস্বীকৃতি। এই আবহে রাশিয়া-আমেরিকা-ইউক্রেন ত্রিপাক্ষিক আলোচনার নতুন দফা শুরুর আশা প্রকাশ করেছে মস্কো, যার সম্ভাব্য ভেন্যু হিসেবে আবুধাবি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিন সহায়ক উশাকভ।কূটনৈতিক মহলের দাবি, মস্কো, তেহরান ও পশ্চিমী বিশ্ব, সব পক্ষের সঙ্গেই সচল যোগাযোগ রাখার বিরল অবস্থানে রয়েছে ভারত। রাশিয়ার সস্তা তেলের উপর নির্ভরতা থাকা সত্ত্বেও শুরু থেকেই শান্তির পক্ষে সওয়াল করেছেন মোদী। শুক্রবার পুতিনের মুখোমুখি বৈঠকে তিনি ফের বলেন, সংলাপ ও কূটনীতিই সংঘাত সমাধানের একমাত্র পথ। যে কোনও শান্তিপ্রক্রিয়ায় সহায়তার জন্য তৈরি ভারত।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর