ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • খেলা /
  • ২৯ বছর পর সুব্রত কাপ, চ্যাম্পিয়ন মাণিকপাড়া বিদ্যাপীঠ,অভিনন্দন মুখ্যমন্ত্রীর

২৯ বছর পর সুব্রত কাপ, চ্যাম্পিয়ন মাণিকপাড়া বিদ্যাপীঠ,অভিনন্দন মুখ্যমন্ত্রীর

নয়া জামানা:ফুটবল মানেই একের পর এক ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। রোভার্স, ডুরান্ড, আইএফএ শিল্ড- একসময় যেসব প্রতিযোগিতা জাঁকজমকের সঙ্গে পালিত হত, এখন তার অনেকগুলিই ম্লান। রোভার্স কাপ তো আর অস্তিত্বই নেই। তবে টিকে রয়েছে সুব্রত কাপ, আর এবার সেই প্রতিযোগিতাতেই বড়সড় সাফল্য....

২৯ বছর পর সুব্রত কাপ, চ্যাম্পিয়ন মাণিকপাড়া বিদ্যাপীঠ,অভিনন্দন মুখ্যমন্ত্রীর

নয়া জামানা:ফুটবল মানেই একের পর এক ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। রোভার্স, ডুরান্ড, আইএফএ শিল্ড- একসময় যেসব প্রতিযোগিতা জাঁকজমকের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:ফুটবল মানেই একের পর এক ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। রোভার্স, ডুরান্ড, আইএফএ শিল্ড- একসময় যেসব প্রতিযোগিতা জাঁকজমকের সঙ্গে পালিত হত, এখন তার অনেকগুলিই ম্লান। রোভার্স কাপ তো আর অস্তিত্বই নেই। তবে টিকে রয়েছে সুব্রত কাপ, আর এবার সেই প্রতিযোগিতাতেই বড়সড় সাফল্য পেল বাংলা।৬৫তম সুব্রত কাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঝাড়গ্রামের মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। গতকাল বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ফাইনালে অসমের কামরূপ মেট্রোপলিটন সিনিয়র সেকেন্ডারি স্কুলকে ১-০ গোলে হারিয়ে এই অবিস্মরণীয় সাফল্য ছিনিয়ে আনে ঝাড়গ্রামের কিশোর ফুটবলাররা। এই জয়ের ফলে দীর্ঘ ২৯ বছর পর সুব্রত কাপে চ্যাম্পিয়ন হল পশ্চিমবঙ্গের কোনও দল, যা রাজ্যের কিশোর ফুটবলের জন্য এক বড় প্রাপ্তি বলেই মনে করা হচ্ছে।এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঝাড়গ্রামের কিশোর ফুটবলারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, দীর্ঘ ২৯ বছর পর পশ্চিমবঙ্গের কোনও দল এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল। দলের প্রতিটি খুদে যোদ্ধা, কোচ এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনে এই তরুণ ফুটবলাররা পশ্চিমবঙ্গ ও দেশের হয়ে আরও বড় সাফল্য বয়ে আনবে।সম্প্রতি ২২ বছর পর ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল এফসি। এদিকে কলকাতা লিগ নিয়েও চলছে জোর টক্কর ইস্টবেঙ্গল, মোহনবাগান নাকি অন্য কোনও দল, শিরোপা কার ঘরে যাবে তা নিয়ে চলছে জল্পনা। তবে সিনিয়র ফুটবলের এই টানাপোড়েনের মাঝেই সুব্রত কাপের মঞ্চে ঝাড়গ্রামের কিশোরদের এই সাফল্য এক নতুন আশার আলো দেখাচ্ছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর