ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বরানগরে শিবভক্তদের সেবাশিবিরে নাচ, নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের

বরানগরে শিবভক্তদের সেবাশিবিরে নাচ, নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের

নয়া জামানা,বরানগর : শ্রাবণ মাসে জল ঢালতে যাওয়া শিবভক্তদের জন্য আয়োজিত সেবাশিবিরে নাচের অনুষ্ঠান ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে বরানগরে। অভিযোগ, ওই মঞ্চেই এক নর্তকীকে কোলে তুলে নাচতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে, আর তাঁকে ঘিরে নেচেছেন আরও বেশ কয়েকজন। প্রাথমিকভাবে....

বরানগরে শিবভক্তদের সেবাশিবিরে নাচ, নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের

নয়া জামানা,বরানগর : শ্রাবণ মাসে জল ঢালতে যাওয়া শিবভক্তদের জন্য আয়োজিত সেবাশিবিরে নাচের অনুষ্ঠান ঘিরে তুমুল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,বরানগর : শ্রাবণ মাসে জল ঢালতে যাওয়া শিবভক্তদের জন্য আয়োজিত সেবাশিবিরে নাচের অনুষ্ঠান ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে বরানগরে। অভিযোগ, ওই মঞ্চেই এক নর্তকীকে কোলে তুলে নাচতে দেখা গিয়েছে এক ব্যক্তিকে, আর তাঁকে ঘিরে নেচেছেন আরও বেশ কয়েকজন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁরা প্রত্যেকেই বিজেপি কর্মী। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরই শুরু হয়েছে জোর সমালোচনা। তবে ওই ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করেনি সংবাদ নয়া জামানা।

গত শনিবার বরানগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে বিটি রোডের ধারে একটি পেট্রল পাম্পের কাছে ঘটনাটি ঘটে। এই সময়ে বহু শিবভক্ত জল ঢালার উদ্দেশ্যে বিটি রোড ধরে তারকেশ্বরের পথে যাত্রা করেন। সেই যাত্রাপথে ভক্তদের সুবিধার জন্য জল, সরবত, বিস্কুট, খিচুড়ি-সহ নানা খাবারের ব্যবস্থা করে একটি সেবাশিবির চালানো হচ্ছিল।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ১ নম্বর মণ্ডলের সহ-সভাপতি জীতেন্দ্র গিরি, যুব মোর্চার সম্পাদক মেহেলি চট্টোপাধ্যায় এবং শক্তিকেন্দ্র প্রমুখ তাপস শর্মা-সহ দলের বেশ কয়েকজন কর্মী-নেতা ওই শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, রাতের দিকে সেবাশিবিরের অনুষ্ঠানে গানের সঙ্গে শুরু হয় নাচ। সেই সময় কয়েকজন বিজেপি নেতা-কর্মী মঞ্চে উঠে নর্তকীর সঙ্গে নাচতে থাকেন। ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁদের মধ্যে একজন নর্তকীকে কোলে তুলে নিয়ে নাচছেন, আরও একজনকে নর্তকীকে জড়িয়ে ধরে নাচতে দেখা গিয়েছে। মঞ্চের কাছেই বিজেপির মহিলা কর্মীদেরও উপস্থিত থাকতে দেখা যায় বলে দাবি। গোটা ঘটনার ভিডিও রেকর্ড করা হয়েছিল, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন বরানগরের তৃণমূল যুব নেতা শান্তনু মজুমদার, যিনি স্থানীয়ভাবে ‘মেজো’ নামে পরিচিত। ভিডিও পোস্ট করে তিনি কটাক্ষ করে লেখেন, “এটা শিবভক্তদের সেবা করা?” তাঁর অভিযোগ, বাংলার সংস্কৃতির নামে এই ধরনের ‘অপসংস্কৃতি’ বরানগরের মানুষ কখনওই মেনে নেবেন না।

অভিযোগ প্রসঙ্গে বিজেপির ১ নম্বর মণ্ডল সভাপতি মলি রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বিধানসভায় কাজে এসেছি। পরে কথা বলব।” যদিও পরবর্তীতে একাধিকবার চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অন্যদিকে উত্তর শহরতলি জেলা বিজেপি সভাপতি চণ্ডীচরণ রায় জানান, “বিষয়টি খোঁজ নিয়ে মন্তব্য করব।”

শিবভক্তদের সেবার নামে আয়োজিত শিবিরে এই ধরনের অনুষ্ঠান ও নাচগানের অভিযোগ ঘিরে বরানগর জুড়ে চাপানউতোর তুঙ্গে। ভিডিওটি ঘিরে যেভাবে বিতর্ক দানা বেঁধেছে, তাতে স্থানীয় বিজেপি নেতৃত্ব রীতিমতো অস্বস্তিতে পড়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। দলীয় নেতৃত্বের পক্ষ থেকে খোঁজখবর নিয়ে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানোর কথা বলা হলেও, বিরোধী শিবিরের কটাক্ষের মুখে বিষয়টি নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে।


রামপুরহাটে রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র হাতে যুবকের উন্মত্ত নাচ, তুঙ্গে বিতর্ক

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর