ব্রেকিং
[pj-news-ticker]

শহীদ ক্ষুদিরাম বসুকে স্মরণ, সুস্থ সমাজ গড়ার ডাক বজবজে

নয়া জামানা, বজবজ : দেশ তথা সমাজ ও সভ্যতার বিকাশে ক্ষুদিরাম বসু সহ ভারতীয় নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের বড়ো মানুষদের শিক্ষার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে।এমন‌ই আহ্বান জানিয়ে এদিন সাতসকালে নব‌উন্মেষ সামাজিক স্বেচ্ছাসেবী মঞ্চ’র উদ্যোগে শতাব্দী প্রাচীন....

শহীদ ক্ষুদিরাম বসুকে স্মরণ, সুস্থ সমাজ গড়ার ডাক বজবজে

নয়া জামানা, বজবজ : দেশ তথা সমাজ ও সভ্যতার বিকাশে ক্ষুদিরাম বসু সহ ভারতীয় নবজাগরণ ও....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, বজবজ : দেশ তথা সমাজ ও সভ্যতার বিকাশে ক্ষুদিরাম বসু সহ ভারতীয় নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের বড়ো মানুষদের শিক্ষার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে।এমন‌ই আহ্বান জানিয়ে এদিন সাতসকালে নব‌উন্মেষ সামাজিক স্বেচ্ছাসেবী মঞ্চ’র উদ্যোগে শতাব্দী প্রাচীন বজবজে বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসু’র আত্মোৎসর্গ দিবস পালিত হয়। এদিন শহীদ


ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য প্রদানের পাশাপাশি শহীদ ক্ষুদিরাম বসু সম্পর্কে আলোচনা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন বজবজের বিশিষ্ট সমাজসেবক শ্রী ইন্দ্রজিৎ ব্যানার্জি ,নব‌উন্মেষ সামাজিক স্বেচ্ছাসেবী মঞ্চের সম্পাদক সঞ্জয় দাস, শিক্ষক সৌমেন ভট্টাচার্য, সংগঠনের অন্যতম সদস্য সেখ জাফর সহ অন্যান্যরা। সংগঠনের সম্পাদক সঞ্জয় দাসের মতে ভারতীয় নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের মহান মনীষী ও বিপ্লবীদের পদার্পণ ভূমি এই শতাব্দী প্রাচীন বজবজ অঞ্চল। আমরা মনে করি দেশ তথা সমাজ ও সভ্যতার সংকট মোচনে ক্ষুদিরাম বসু সহ ভারতীয় নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের বড়ো মানুষদের শিক্ষার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ছাত্র যুবদের এগিয়ে আসতে হবে।তাই এদিনের কর্মসূচী।এদিনের শহীদ স্মরণ কর্মসূচীতে ছাত্র যুব সহ এলাকার শুভবুদ্ধিসম্পন্ন জনসাধারণের একাংশ সামিল হয়।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর