ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • ১২৫টি লেবু ধরা গাছেই সম্মান, অভিনব সংবর্ধনায় মুগ্ধ মন্ত্রী দীপঙ্কর জানা

১২৫টি লেবু ধরা গাছেই সম্মান, অভিনব সংবর্ধনায় মুগ্ধ মন্ত্রী দীপঙ্কর জানা

গোপাল শীল, নয়া জামানা, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের পাথরপ্রতিমায় এক ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নজর কেড়েছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। সুন্দরবন বিষয়ক উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানাকে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের প্রতীক হিসেবে উপহার দেওয়া হয় একটি ছোট্ট বাতাবি লেবুর গাছ।....

১২৫টি লেবু ধরা গাছেই সম্মান, অভিনব সংবর্ধনায় মুগ্ধ মন্ত্রী দীপঙ্কর জানা

গোপাল শীল, নয়া জামানা, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের পাথরপ্রতিমায় এক ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নজর....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


গোপাল শীল, নয়া জামানা, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের পাথরপ্রতিমায় এক ব্যতিক্রমী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে নজর কেড়েছে স্থানীয় ব্যবসায়ী সমিতি। সুন্দরবন বিষয়ক উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানাকে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের প্রতীক হিসেবে উপহার দেওয়া হয় একটি ছোট্ট বাতাবি লেবুর গাছ। আর সেই গাছে ছিল ঠিক ১২৫টি লেবু। অভিনব এই উপহারকে ঘিরে অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যেই উৎসাহ ও কৌতূহলের সৃষ্টি হয়।
পাথরপ্রতিমা ব্যবসায়ী সমিতির হলে আয়োজিত অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃত্ব এবং বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের বক্তব্য, নতুন ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প চালুর ঘোষণাকে স্বাগত জানাতেই এই ব্যতিক্রমী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। তাঁদের বিশ্বাস, এই প্রকল্প বাস্তবায়িত হলে সুন্দরবনের বহু বেকার ও শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের প্রকল্পের অর্থ বরাদ্দ নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে মতবিরোধ চলছিল। সেই পরিস্থিতিতে রাজ্য সরকার ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প চালুর ঘোষণা করে। ইতিমধ্যেই পাথরপ্রতিমা ব্লকে প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ১৫টি গ্রাম পঞ্চায়েতকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে।
অনুষ্ঠানে মন্ত্রী দীপঙ্কর জানাকে উত্তরীয়, ব্যাজ, কালী মায়ের ছবি এবং ১২৫টি লেবু ধরা বাতাবি লেবুর গাছ তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। আয়োজকদের মতে, এই গাছ শুধুমাত্র একটি উপহার নয়, বরং নতুন কর্মসংস্থান, উন্নয়ন এবং সুন্দরবনের মানুষের ভবিষ্যৎ আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
এদিন সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি নবেন্দু শেখর নস্কর, সাধারণ সম্পাদক সুনির্মল দাস, সহ-সভাপতি শক্তিপদ মাইতি, বিধানসভা কনভেনার নন্দকুমার বারুই, পাথরপ্রতিমার বিভিন্ন মণ্ডল সভাপতি এবং অন্যান্য দলীয় নেতৃত্বকেও সংবর্ধনা জানানো হয়। উপস্থিত মানুষের মতে, ১২৫টি লেবু ধরা গাছ উপহার দেওয়ার এই অভিনব উদ্যোগ দীর্ঘদিন মনে রাখার মতো একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবে এবং নতুন কর্মসংস্থানের বার্তাকে আরও অর্থবহ করে তুলবে।


মাধ্যমিকে রাজ্যের তৃতীয় সৌর জানা, লক্ষ্য চিকিৎসা বিজ্ঞানে গবেষণা

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর