ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে ভাতারের দুটি এফসিআই গুদামে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে ভাতারের দুটি এফসিআই গুদামে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

আমিনুর রহমান, নয়া জামানা, ভাতার: রেশন ব্যবস্থায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গ্রাহকদের কাছে উন্নতমানের খাদ্যশস্য পৌঁছে দিতে পূর্ব বর্ধমানের ভাতাড় ব্লকে এক আকস্মিক অভিযান চালালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেই তিনি ভাতাড়ের ওড়গ্রাম এবং কুড়মুন....

রেশন ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে ভাতারের দুটি এফসিআই গুদামে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

আমিনুর রহমান, নয়া জামানা, ভাতার: রেশন ব্যবস্থায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গ্রাহকদের কাছে উন্নতমানের খাদ্যশস্য....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


আমিনুর রহমান, নয়া জামানা, ভাতার: রেশন ব্যবস্থায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে এবং গ্রাহকদের কাছে উন্নতমানের খাদ্যশস্য পৌঁছে দিতে পূর্ব বর্ধমানের ভাতাড় ব্লকে এক আকস্মিক অভিযান চালালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। শুক্রবার দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করেই তিনি ভাতাড়ের ওড়গ্রাম এবং কুড়মুন এলাকার দুটি এফসিআই খাদ্য গুদাম পরিদর্শনে যান। মন্ত্রীর এই আচমকা অভিযানে স্বভাবতই শোরগোল পড়ে যায় এলাকায়।

ওড়গ্রামের গুদামে পৌঁছে খাদ্যমন্ত্রী প্রথমে খাদ্যশস্যের সংরক্ষণ ব্যবস্থা এবং রেশন বণ্টন প্রক্রিয়া খুঁটিয়ে দেখেন। চাল, গমসহ মজুত থাকা বিভিন্ন খাদ্যসামগ্রীর গুণগত মান পরীক্ষা করার জন্য সেখান থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়। মন্ত্রী স্পষ্ট জানান, সংগৃহীত নমুনাগুলি ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্টে যদি কোনো রকম অনিয়ম, নিম্নমানের খাদ্যশস্য বা গাফিলতির প্রমাণ মেলে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। সাধারণ মানুষের খাদ্য সুরক্ষা নিয়ে কোনো আপস করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

এরপর খাদ্যমন্ত্রী ভাতাড়ের কুড়মুন এলাকার দ্বিতীয় গুদামটিতে যান। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সৌমেন কার্ফা। বিধায়ক নিজেই মন্ত্রীকে গুদামের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং স্থানীয় রেশন বণ্টন ব্যবস্থার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবগত করেন। পরিদর্শন শেষে খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া পূর্বতন সরকারের আমলের রেশন দুর্নীতির অভিযোগের দিকে ইঙ্গিত করে বলেন, বর্তমান সরকার রেশন ব্যবস্থাকে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে রাজ্যজুড়ে আগামীদিনেও এমন আচমকা পরিদর্শন জারি থাকবে। পাশাপাশি, কৃষকদের কাছ থেকে সরকারি ন্যায্য মূল্যে ধান কেনার ক্ষেত্রেও যাতে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় থাকে, সেই বিষয়ে তিনি কড়া বার্তা দেন।


চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই প্রাক্তন বিএলও-শিক্ষকের, কমিশনের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ!

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর