ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • পশ্চিমবঙ্গ দিবসে বাংলার সমৃদ্ধি কামনায় শুভেন্দু-শাহ

পশ্চিমবঙ্গ দিবসে বাংলার সমৃদ্ধি কামনায় শুভেন্দু-শাহ

দীপঙ্কর দোলাই,নয়া জামানা : পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। এদিন সামাজিক মাধ্যম এক্স-এ বাংলার ইতিহাস, ঐতিহ্য ও পশ্চিমবঙ্গ গঠনের প্রেক্ষাপট তুলে....

পশ্চিমবঙ্গ দিবসে বাংলার সমৃদ্ধি কামনায় শুভেন্দু-শাহ

দীপঙ্কর দোলাই,নয়া জামানা : পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


দীপঙ্কর দোলাই,নয়া জামানা : পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়। এদিন সামাজিক মাধ্যম এক্স-এ বাংলার ইতিহাস, ঐতিহ্য ও পশ্চিমবঙ্গ গঠনের প্রেক্ষাপট তুলে ধরে বার্তা দেন দুই নেতা।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর বার্তায় দাবি করেন, পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিত্বদের অবদান দীর্ঘদিন পর্যাপ্ত গুরুত্ব পায়নি। তিনি লেখেন, অতীতে রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্যকে আড়াল করার চেষ্টা হয়েছিল। বর্তমান সরকার সেই ঐতিহাসিক অধ্যায়কে নতুন করে সামনে আনছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকাকে বিশেষভাবে স্মরণ করেন মুখ্যমন্ত্রী।অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সমৃদ্ধ সংস্কৃতি, জ্ঞানচর্চা, আধ্যাত্মিকতা এবং জাতীয় জীবনে অবদানের জন্য বাংলা দেশের অন্যতম গৌরবময় অঞ্চল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলার ঐতিহ্য ও উন্নয়নের পথ আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। এদিন রাজ্যের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক রয়েছে। বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন সময়ে দিনটি পালনের দাবি জানিয়ে এসেছে। বিজেপি দীর্ঘদিন ধরে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে আসছে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে সামনে এনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। অন্যদিকে পূর্ববর্তী রাজ্য সরকার বাংলা নববর্ষের প্রথম দিনকে বাংলা দিবস বা রাজ্য দিবস হিসেবে পালনের উদ্যোগ নিয়েছিল।এবার রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রথমবার সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ দিবস পালিত হল। বিভিন্ন জেলা ও প্রশাসনিক স্তরে দিনটি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং পশ্চিমবঙ্গের গঠনের ইতিহাসকে স্মরণ করেই এদিনের কর্মসূচি পালিত হয়েছে।


আরও পড়ুন:

‘শ্যামাপ্রসাদের জন্যই পশ্চিমবঙ্গ ভারতে’বঙ্গ সফরের আগে অতীত স্মরণ মোদির

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর