জীবনের স্বার্থে তৃণমূলনেতাদের জেলে থাকা উচিত : দিলীপ ঘোষ
ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • জীবনের স্বার্থে তৃণমূলনেতাদের জেলে থাকা উচিত : দিলীপ ঘোষ

জীবনের স্বার্থে তৃণমূলনেতাদের জেলে থাকা উচিত : দিলীপ ঘোষ

নয়া জামানা : একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা গ্রেপ্তার হচ্ছেন। সর্বশেষ গ্রেপ্তার হয়েছেন দলের নেতা সওকত মোল্লা। এই পরিস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, সবে শুরু হয়েছে। গুনতে থাকুন। মন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেন, এই....

জীবনের স্বার্থে তৃণমূলনেতাদের জেলে থাকা উচিত : দিলীপ ঘোষ

নয়া জামানা : একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা গ্রেপ্তার হচ্ছেন। সর্বশেষ গ্রেপ্তার হয়েছেন দলের নেতা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা : একের পর এক তৃণমূল কংগ্রেস নেতা গ্রেপ্তার হচ্ছেন। সর্বশেষ গ্রেপ্তার হয়েছেন দলের নেতা সওকত মোল্লা। এই পরিস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, সবে শুরু হয়েছে। গুনতে থাকুন।

মন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেন, এই মুহূর্তে দেড় হাজার অভিযুক্তকে গ্রেপ্তার করা প্রয়োজন। তাঁর মতে, তৃণমূল নেতাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে। তিনি সতর্ক করে বলেন, দ্রুত গ্রেপ্তার না করলে বড় অঘটন ঘটতে পারে, কারণ রাস্তায় নেতাদের ঘিরে ধরে মারধরের ঘটনা ইতিমধ্যেই শুরু হয়েছে। তাঁর কথায়, ওদের জীবনের স্বার্থেই ওদের গ্রেপ্তার করা উচিত। কোর্টে মামলা চলুক।

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সাংগঠনিক রদবদল করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেনকেও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই রদবদল নিয়ে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ভোটের আগে অনেকেই মনে করেছিলেন তৃণমূলে উত্তরপ্রদেশের মতো পরিস্থিতি তৈরি হবে — যেভাবে অখিলেশ যাদব বাবা মুলায়ম সিংকে সরিয়ে দলের শীর্ষে এসেছিলেন। তবে তাঁর মন্তব্য, এখানে উত্তরপ্রদেশের বদলে মহারাষ্ট্রের দৃশ্য হয়ে গেছে। তিনি আরও বলেন, ক্ষোভ মূলত ‘ছোটবাবু’র উপরেই বেশি এবং দলের মধ্যে অস্তিত্বের সংকট তীব্র হচ্ছে।

মেয়র পদ থেকে দেওয়ার আগে ফিরহাদ হাকিম বলেছিলেন, চিত্তরঞ্জন দাস ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিত্বরা যে চেয়ারে বসেছেন, সেখানে তাঁর বসার অধিকার নেই। এই মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষ বিদ্রূপ করে বলেন, এতদিন কি উনি মাটিতে বসতেন? নাকি ভরতের মতো খড়ম রেখে পুজো করতেন? এই ড্রামা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই শিখেছেন।

পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনে বিলম্ব নিয়ে প্রশ্ন উঠলে পঞ্চায়েত মন্ত্রী জানান, সরকারের কাজ স্বাভাবিকভাবেই চলছে। তাঁর বক্তব্য, মন্ত্রিসভা ৩৩ জনের হবে না ৪৩ জনের হবে, তার সঙ্গে প্রশাসনিক কাজের সরাসরি সম্পর্ক নেই। ক্যাবিনেট ধারাবাহিকভাবে সিদ্ধান্ত নিচ্ছে, বিল পাস হচ্ছে এবং কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পের অনিষ্পন্ন কাজ শুরু হয়েছে। তিনি জানান, শীঘ্রই ‘জিরাম জি’ প্রকল্পের কাজও শুরু হবে এবং মন্ত্রীরা যোগ দিলে তাঁরা কাজের দায়িত্ব ভাগ করে নেবেন।


আরও পড়ুন:

চক্রে দিলীপের হুঙ্কার, ‘বাংলায় এবার পরিবর্তন নিশ্চিত’

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর