ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা-ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা-ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নয়া জামানা ডেস্ক:রাজ্যে সরকার গঠনের পরই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হল বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিক জনমুখী ঘোষণার পাশাপাশি এবার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে....

সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রা-ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নয়া জামানা ডেস্ক:রাজ্যে সরকার গঠনের পরই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হল বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক:রাজ্যে সরকার গঠনের পরই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে উদ্যোগী হল বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিক জনমুখী ঘোষণার পাশাপাশি এবার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে রাজ্যের সরকারি বাসে সফরের ক্ষেত্রে মহিলা যাত্রীদের কোনও ভাড়া দিতে হবে না।

নির্বাচনী প্রচারের সময় বিজেপির পক্ষ থেকে প্রকাশিত সংকল্প পত্রে মহিলাদের জন্য বাসভাড়া মকুবের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পাশাপাশি ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তার কথাও ঘোষণা করা হয়। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। সোমবার মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়েও বিস্তারিত ঘোষণা করা হবে। যদিও এখনও পর্যন্ত এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি।

মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা চালুর সিদ্ধান্তকে সাধারণ মানুষের একাংশ স্বাগত জানিয়েছে। বিশেষ করে কর্মজীবী মহিলা, ছাত্রী ও নিত্যযাত্রীদের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, দেশের একাধিক রাজ্যে ইতিমধ্যেই মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালু রয়েছে। দিল্লিতে দীর্ঘদিন ধরেই এই সুবিধা কার্যকর। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটকেও মহিলারা সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াতের সুযোগ পান। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে।


 

‘মহিলাদের কেউ চাকরি দেবে না’, ঋতুকালীন ছুটির আবেদন খারিজ করে বললেন প্রধান বিচারপতি

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর