ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • চাকরি দুর্নীতি মামলায় সবং থানায় মানস ভুঁইয়া, আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ

চাকরি দুর্নীতি মামলায় সবং থানায় মানস ভুঁইয়া, আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ভরত বেরা,নয়া জামানা,সবং: সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবং থানায় হাজির হলেন রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। পুলিশের পাঠানো নোটিশের জবাব দিতেই তিনি সকাল প্রায়....

চাকরি দুর্নীতি মামলায় সবং থানায় মানস ভুঁইয়া, আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ভরত বেরা,নয়া জামানা,সবং: সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগে দায়ের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


ভরত বেরা,নয়া জামানা,সবং: সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্তে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের সবং থানায় হাজির হলেন রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। পুলিশের পাঠানো নোটিশের জবাব দিতেই তিনি সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ থানায় পৌঁছন। এরপর তদন্তকারী আধিকারিকরা তাঁকে প্রায় আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, সেচ দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষ টাকা নেওয়ার অভিযোগে সবং থানায় একটি লিখিত অভিযোগ জমা পড়ে। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের স্বার্থে মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন তথ্য ও নথি সংগ্রহের পাশাপাশি কয়েকজনের বক্তব্যও ইতিমধ্যে নথিভুক্ত করা হয়েছে। সেই তদন্তের অংশ হিসেবেই মানস রঞ্জন ভুঁইয়াকে থানায় হাজিরার নোটিশ পাঠানো হয়।
জানা গিয়েছে, গ্রেপ্তারের আশঙ্কায় এর আগে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের নির্দেশ মেনেই নির্ধারিত দিনে সবং থানায় হাজিরা দেন তিনি। থানায় পৌঁছে তদন্তকারী অফিসারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় তথ্যও তুলে ধরেন বলে সূত্রের খবর।
যদিও জিজ্ঞাসাবাদের পর থানা থেকে বেরিয়ে মানস রঞ্জন ভুঁইয়া সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে বিস্তারিত কোনও মন্তব্য করেননি। অন্যদিকে, তদন্তের স্বার্থে পুলিশও এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদে কী তথ্য উঠে এসেছে বা মামলার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি।
এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না বলেই মত প্রশাসনিক মহলের একাংশের। পুলিশ জানিয়েছে, অভিযোগের সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্তের অগ্রগতির উপর ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর