ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • মমতা-অভিষেকেই আস্থা ব্রাত্যর, শশী-কুণাল নামলেন ময়দানে

মমতা-অভিষেকেই আস্থা ব্রাত্যর, শশী-কুণাল নামলেন ময়দানে

নয়া জামানা, কলকাতা : দমদমে হ্যাটট্রিকের পর এবার জয়ের ‘চৌকা’ হাঁকাতে চান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঘাসফুল শিবিরের চতুর্থ দফার এই আস্থায় আপ্লুত তিনি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই নির্বাচনী রণক্ষেত্রে নামছেন ব্রাত্য। অন্যদিকে, বুধবার....

মমতা-অভিষেকেই আস্থা ব্রাত্যর, শশী-কুণাল নামলেন ময়দানে

নয়া জামানা, কলকাতা : দমদমে হ্যাটট্রিকের পর এবার জয়ের ‘চৌকা’ হাঁকাতে চান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা : দমদমে হ্যাটট্রিকের পর এবার জয়ের ‘চৌকা’ হাঁকাতে চান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঘাসফুল শিবিরের চতুর্থ দফার এই আস্থায় আপ্লুত তিনি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই নির্বাচনী রণক্ষেত্রে নামছেন ব্রাত্য। অন্যদিকে, বুধবার সকাল হতেই প্রচারে ঝড় তুলেছেন অভিজ্ঞ শশী পাঁজা এবং প্রথমবার বিধানসভার লড়াইয়ে নামা কুণাল ঘোষ।

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই দমদমের বিদায়ী বিধায়ক জানিয়ে দিলেন, তিনি আমৃত্যু দলের অনুগত সৈনিক হয়েই থাকতে চান। ব্রাত্যর কথায়, ‘তৃণমূলের প্রার্থী তালিকা দিল্লির কোনও বন্ধ ঘরে, নাগপুরের সদর দফতরে বা কেরালায় বসে ঠিক হয় না।’ বরং কলকাতার বুকেই দুই প্রজন্মের মেলবন্ধনে এই তালিকা চূড়ান্ত হয় বলে দাবি তাঁর। ব্রাত্যর মতে, দল তাঁর কাজের মূল্যায়ন করেছে বলেই ফের গুরুদায়িত্ব দিয়েছে। বর্তমান জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই যোগ্য জবাব দিতে পারেন বলে তোপ দাগেন তিনি। নেত্রীর তৈরি সর্বজনীন প্ল্যাটফর্মে চিকিৎসক থেকে অভিনেতা— সবাই যে মানুষের সেবা করার সুযোগ পাচ্ছেন, সেই প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। সেই সঙ্গে সংগঠনকে একসূত্রে বাঁধার কারিগর হিসেবে অভিষেকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

ব্রাত্যর মতোই টানা চারবার শ্যামপুকুর থেকে লড়ছেন শশী পাঁজা। বুধবার সকালেই জনসংযোগে রাস্তায় নামেন বিদায়ী নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। ঘরে ঘরে পৌঁছে যাওয়াই তাঁর তুরুপের তাস। শশী বলেন, ‘আমি আমার এলাকার মধ্যেই থাকি এবং সেখানেই প্রচার চালাচ্ছি। মানুষের কাছে পৌঁছানোর সেরা উপায় হল বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো।’ এলাকার মানুষের আশীর্বাদ নিয়েই তিনি জয়ের ধারা বজায় রাখতে মরিয়া।

লড়াইয়ের ময়দানে নতুন মুখ কুণাল ঘোষ। বেলেঘাটা কেন্দ্রে এবার টিকিট পেয়েছেন তিনি। বুধবার সকালেই দেওয়াল লিখনে হাত লাগিয়ে প্রচার শুরু করেন কুণাল। দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। বেলেঘাটা আমার কাছে নতুন নয়। আমি একজন দলীয় কর্মী হিসেবে এসেছি।’ অভিজ্ঞ ব্রাত্য, শশী আর নতুন কুণালকে নিয়ে শহর কলকাতার লড়াই জমে উঠেছে।


 

নিষ্পত্তি ‘বিবেচনাধীন’ ২৩ লক্ষ, তালিকায় ফিরছেন শশী পাঁজাও

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর