ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ‘উত্তরবঙ্গ আর সহ্য করবে না’, কাওয়াখালি থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর

‘উত্তরবঙ্গ আর সহ্য করবে না’, কাওয়াখালি থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর

কুশল রায় ৷৷ নয়া জামানা ৷৷ শিলিগুড়ি: বিধানসভা ভোটের আবহে উত্তরবঙ্গে শক্তি প্রদর্শন করল বিজেপি। রবিবার শিলিগুড়ির কাওয়াখালি মাঠে বিশাল জনসভা থেকে একের পর এক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ অনুপ্রবেশ, দুর্নীতি, চা-বাগান বন্ধ, উত্তরবঙ্গের উন্নয়নে....

‘উত্তরবঙ্গ আর সহ্য করবে না’, কাওয়াখালি থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ মোদীর

কুশল রায় ৷৷ নয়া জামানা ৷৷ শিলিগুড়ি: বিধানসভা ভোটের আবহে উত্তরবঙ্গে শক্তি প্রদর্শন করল বিজেপি। রবিবার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


কুশল রায় ৷৷ নয়া জামানা ৷৷ শিলিগুড়ি: বিধানসভা ভোটের আবহে উত্তরবঙ্গে শক্তি প্রদর্শন করল বিজেপি। রবিবার শিলিগুড়ির কাওয়াখালি মাঠে বিশাল জনসভা থেকে একের পর এক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ অনুপ্রবেশ, দুর্নীতি, চা-বাগান বন্ধ, উত্তরবঙ্গের উন্নয়নে বঞ্চনা—সবকিছুর জন্যই রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলেন তিনি।
মঞ্চ থেকে বিশেষভাবে মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী। মোদীর বক্তব্য, তৃণমূল নিজেদের ‘জঙ্গলরাজ’ বাঁচাতে মিথ্যের ফ্যাক্টরি চালাচ্ছে। মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে সতর্ক থাকতে হবে। মোদী আপনাদের পাশে রয়েছে, সংবিধান আপনাদের পাশে রয়েছে। সিএএ-র মাধ্যমে আপনাদের সাংবিধানিক গ্যারান্টি নিশ্চিত করা হয়েছে। তৃণমূলকে ভয় পাওয়ার কোনও কারণ নেই।
অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, উত্তরবঙ্গে অনুপ্রবেশের কারণে জনবিন্যাস, ভাষা ও সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। এখনই অনুপ্রবেশ না থামালে ভবিষ্যতে বড় বিপদ হবে, বলেন মোদী। সভা থেকেই তাঁর আহ্বান—পদ্ম ফোটাও, বাংলা থেকে অনুপ্রবেশ তাড়াও।
শিলিগুড়ি করিডোর নিয়ে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, শিলিগুড়ি করিডোর ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ভারত মাতার বাহু। অথচ তৃণমূল দেশের সুরক্ষা নিয়েও দুর্নীতি করেছে। ‘টুকরে টুকরে গ্যাং’ শিলিগুড়ি করিডোর কাটার হুমকি দিয়েছিল, আর তৃণমূল তাদেরই সমর্থন করেছে। মোদীর দাবি, বিজেপির কাছে শিলিগুড়ি করিডোর মানে সুরক্ষা ও সমৃদ্ধির করিডোর, যাকে আরও শক্তিশালী করা হবে।
উত্তরবঙ্গ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল ইচ্ছা করে উত্তরবঙ্গকে পিছিয়ে রেখেছে। কেন্দ্রের টাকা খরচ হতে দেয়নি। চা-বাগানের উন্নয়নেও নজর দেয়নি। অসমে বিজেপি সরকার চা শ্রমিকদের কীভাবে সাহায্য করেছে, সেটা দেখুন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, দুর্যোগের সময় রাজ্য সরকার কলকাতায় উৎসব নিয়ে ব্যস্ত ছিল।
মোদীর আর্জি, বামেদের সুযোগ দিয়েছেন, তৃণমূলকেও দিয়েছেন। এবার মোদীকে একটা সুযোগ দিন—নারী সুরক্ষা, কর্মসংস্থান, আইনের শাসন ও গরিবের বিনামূল্যে চিকিৎসার জন্য।
সভা চলাকালীন ভিড়ের উচ্ছ্বাসে কিছুক্ষণ ভাষণ থামাতে হলেও শেষে শৃঙ্খলা ফেরে। তবে ‘টুকরে টুকরে গ্যাং’ মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেস পালটা কটাক্ষ করে বলেছে, দেশকে টুকরো করছেন মোদী।


নন্দীগ্রামে পুজো মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা, তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর