ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • দু’মাসে দু-বার, দুর্গাপুরে এসআই মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি হানা

দু’মাসে দু-বার, দুর্গাপুরে এসআই মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি হানা

নয়া জামানা ,পশ্চিম বর্ধমান : আবারও আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাব-ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির একটি দল ওই পুলিশ আধিকারিকের বাড়িতে পৌঁছে তল্লাশি অভিযান শুরু....

দু’মাসে দু-বার, দুর্গাপুরে এসআই মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডি হানা

নয়া জামানা ,পশ্চিম বর্ধমান : আবারও আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাব-ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে তল্লাশি চালাল....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ,পশ্চিম বর্ধমান : আবারও আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাব-ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির একটি দল ওই পুলিশ আধিকারিকের বাড়িতে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। দু’মাসের মধ্যে দ্বিতীয়বার এই তল্লাশি ঘিরে শিল্পাঞ্চলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, বুধবার সকাল থেকেই মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে তল্লাশি শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে তা চলতে থাকে। তবে তল্লাশির সময় ওই পুলিশ আধিকারিক বাড়িতে উপস্থিত ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায় এবং বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
উল্লেখ্য, এর আগেও গত ৩ ফেব্রুয়ারি ইডির আধিকারিকরা একই পুলিশ অফিসারের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। সেদিনও কয়েক ঘণ্টা ধরে বাড়ির বিভিন্ন নথি ও সামগ্রী খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেই তল্লাশির পর তাঁকে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছিল বলে জানা যায়।
তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, একাধিকবার নোটিস পাঠানো হলেও মনোরঞ্জন মণ্ডল নির্ধারিত সময়ে হাজিরা দেননি। এরপরই ফের তাঁর বাড়িতে তল্লাশির সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করা হচ্ছে। যদিও ইডির তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি ঠিক কোন মামলার সূত্রে এই তল্লাশি চলছে বা তদন্তের প্রকৃত কারণ কী।
অন্যদিকে একটি সূত্রে জানা গেছে, এই পরিস্থিতিতে মনোরঞ্জন মণ্ডল ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন। বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে বলে জানা গেছে।দু’মাসের মধ্যে একই পুলিশ অফিসারের বাড়িতে দুইবার ইডির তল্লাশি ঘিরে দুর্গাপুর শিল্পাঞ্চলে জোর চর্চা শুরু হয়েছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর