ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • দীর্ঘদিন বিল বকেয়া!ছৌচিয়ায় ৩০-৩৫টি বাড়ির বিদ্যুৎ পরিষেবা বন্ধ করল দপ্তর

দীর্ঘদিন বিল বকেয়া!ছৌচিয়ায় ৩০-৩৫টি বাড়ির বিদ্যুৎ পরিষেবা বন্ধ করল দপ্তর

মোহম্মদ আলম,নয়া জামানা,উত্তর দিনাজপুর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে ইসলামপুর শহরের ছৌচিয়া এলাকায় একাধিক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের বিশেষ অভিযানে প্রায় ৩০ থেকে ৩৫টি বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় বলে জানা....

দীর্ঘদিন বিল বকেয়া!ছৌচিয়ায় ৩০-৩৫টি বাড়ির বিদ্যুৎ পরিষেবা বন্ধ করল দপ্তর

মোহম্মদ আলম,নয়া জামানা,উত্তর দিনাজপুর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে ইসলামপুর শহরের ছৌচিয়া এলাকায় একাধিক....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


মোহম্মদ আলম,নয়া জামানা,উত্তর দিনাজপুর: দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকার অভিযোগে ইসলামপুর শহরের ছৌচিয়া এলাকায় একাধিক বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরের বিশেষ অভিযানে প্রায় ৩০ থেকে ৩৫টি বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বেশ কয়েকটি পরিবারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নিয়মিত বিদ্যুৎ বিল জমা না দেওয়ার অভিযোগ ছিল। এর ফলে লক্ষাধিক টাকার বকেয়া বিল জমে যায়। বারবার নোটিশ ও সতর্কবার্তা দেওয়ার পরও বকেয়া পরিশোধ না হওয়ায় বিদ্যুৎ দপ্তর কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জানান, বকেয়া বিল আদায়ে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন ইসলামপুরের ছৌচিয়া এলাকায় অভিযান চালিয়ে বকেয়া গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, সম্পূর্ণ বকেয়া বিল পরিশোধ না করা পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহকদের বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করা হবে না।এদিকে একসঙ্গে এতগুলি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।অনেকেই বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন। বিদ্যুৎ দপ্তরের এই পদক্ষেপ ভবিষ্যতে বকেয়া গ্রাহকদের জন্য সতর্কবার্তা হিসেবেও দেখা হচ্ছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর