ব্রেকিং
[pj-news-ticker]

অভিযুক্ত সারিউল শেখকে দড়ি বেঁধে মোজমপুরে ঘোরাল পুলিশ

নয়া জামানা, মালদা: কালিয়াচকের মোজমপুর এলাকায় একাধিক অপরাধমূলক মামলায় অভিযুক্ত সারিউল শেখকে নিয়ে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে পুলিশি নিরাপত্তার মধ্যে এলাকায় ঘোরানো হলে তা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সারিউল শেখের বিরুদ্ধে....

অভিযুক্ত সারিউল শেখকে দড়ি বেঁধে মোজমপুরে ঘোরাল পুলিশ

নয়া জামানা, মালদা: কালিয়াচকের মোজমপুর এলাকায় একাধিক অপরাধমূলক মামলায় অভিযুক্ত সারিউল শেখকে নিয়ে ঘটনাস্থলে তদন্তে যায়....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মালদা: কালিয়াচকের মোজমপুর এলাকায় একাধিক অপরাধমূলক মামলায় অভিযুক্ত সারিউল শেখকে নিয়ে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে পুলিশি নিরাপত্তার মধ্যে এলাকায় ঘোরানো হলে তা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সারিউল শেখের বিরুদ্ধে খুন, সংঘর্ষ, মাদক পাচার-সহ একাধিক অপরাধমূলক মামলার অভিযোগ রয়েছে। সম্প্রতি তাকে গ্রেপ্তার করার পর তদন্তের স্বার্থে ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন তথ্য যাচাই করতে মোজমপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। এ সময় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সারিউল শেখের নাম জড়িয়ে এসেছে। যদিও এই অভিযোগগুলির বিচার এখনও আদালতে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। এলাকায় তাঁর রাজনৈতিক পরিচয় নিয়েও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, তিনি মোজমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত বোর্ডের প্রধানের স্বামী।পুলিশ অভিযুক্তকে নিয়ে এলাকায় পৌঁছতেই বহু মানুষ ভিড় করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, উপস্থিত জনতার একাংশ “চোর, চোর” বলে স্লোগান দেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।তবে সারিউল শেখ বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত এগিয়ে নিয়ে যেতেই অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় এবং আইনানুগ প্রক্রিয়া মেনেই তদন্ত চলছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর