ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বামনগোলায় সচেতনতামূলক র‍্যালি

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বামনগোলায় সচেতনতামূলক র‍্যালি

অপূর্ব বর্মন, নয়া জামানা,মালদা: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার মালদার বামনগোলায় পালিত হল “ড্রাগের নেশা, সর্বনাশা” এই মূল বার্তাকে সামনে রেখে মালদা জেলা পুলিশ, বামনগোলা থানা এবং বামনগোলা ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে পাকুয়াহাট এলাকায় একটি বৃহৎ সচেতনতামূলক র‍্যালির আয়োজন....

আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে বামনগোলায় সচেতনতামূলক র‍্যালি

অপূর্ব বর্মন, নয়া জামানা,মালদা: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার মালদার বামনগোলায় পালিত হল “ড্রাগের নেশা,....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


অপূর্ব বর্মন, নয়া জামানা,মালদা: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার মালদার বামনগোলায় পালিত হল “ড্রাগের নেশা, সর্বনাশা” এই মূল বার্তাকে সামনে রেখে মালদা জেলা পুলিশ, বামনগোলা থানা এবং বামনগোলা ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে পাকুয়াহাট এলাকায় একটি বৃহৎ সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ করে যুবসমাজকে মাদকাসক্তির মারাত্মক প্রভাব সম্পর্কে অবগত করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে পাকুয়াহাট এলাকায় র‍্যালির সূচনা হয়। র‍্যালিতে অংশ নেন বামনগোলা থানার আইসি অমিত মাসান্তা, পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির ওসি শুভেন্দু বিকাশ পতি সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। পাশাপাশি পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং ব্লক প্রশাসনের প্রতিনিধিরাও এই কর্মসূচিতে সামিল হন।র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। সেখানে মাদকের ভয়াবহতা তুলে ধরে নানা বার্তা লেখা ছিল। “মাদকমুক্ত হোক সমাজ”, “যুবসমাজকে বাঁচাতে মাদককে না বলুন”, “নেশা নয়, শিক্ষাই হোক জীবনের পথ” প্রভৃতি স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা পাকুয়াহাট এলাকা। র‍্যালিটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয় এবং শেষে পাকুয়াহাট ব্লক অফিস চত্বরে গিয়ে সমাপ্ত হয়।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে সমাজের বিভিন্ন স্তরে মাদকের অপব্যবহার একটি উদ্বেগজনক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কিশোর ও যুবকদের মধ্যে নেশার প্রবণতা বাড়তে থাকায় পরিবার ও সমাজ উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকাসক্তির ফলে শিক্ষাজীবন নষ্ট হওয়ার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডও বৃদ্ধি পাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি।এদিনের কর্মসূচিতে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির শরীর ও মনকে ধ্বংস করে না, এর প্রভাব পড়ে তার পরিবার, সমাজ এবং দেশের ওপরও। একজন মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে। তাই সুস্থ, সুন্দর ও প্রগতিশীল সমাজ গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সকলকে একযোগে লড়াই করতে হবে। যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি এবং ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ এই কর্মসূচিকে বিশেষ মাত্রা দেয়। তারা মাদকবিরোধী নানা স্লোগান তুলে সমাজকে সচেতন করার বার্তা দেয়। তাদের এই সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে মাদকবিরোধী মানসিকতা গড়ে তোলার প্রয়াস আরও শক্তিশালী হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এই সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বামনগোলার সাধারণ মানুষের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়— মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই গড়ে উঠতে পারে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত ভবিষ্যৎ।এদিনের অনুষ্ঠানে বামনগোলা থানার আইসি অমিত মাসান্তা, পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির ওসি শুভেন্দু বিকাশ পতি, অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা, ব্লক প্রশাসনের প্রতিনিধিরা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর