নয়া জামানা, মালদা: মোথাবাড়িতে ভোটার তালিকা সংশোধন নিয়ে অশান্তি এবং বিডিও অফিস ঘেরাওয়ের পর শুরু হয়েছে রাজনৈতিক পালাবদল। এবার সেই বিধানসভা কেন্দ্রেই কংগ্রেস ও তৃণমূল ছেড়ে একাধিক পরিবার যোগদান করল গেরুয়া শিবিরে।কাঠালবাড়ি ৫২ নম্বর মোথাবাড়ি বিধানসভা থেকে ৩৫ টি পরিবার অর্থাৎ, ১০০-১৫০ জন কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে। জানা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন দ্বারা প্রভাবিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন সেই পরিবারের সদস্যরা। তারা জানান, বিজেপির কাজ দেখে উদ্বুদ্ধ হয়েই এই পার্টিতে যোগদান।’হিন্দু মুসলিম ভাই ভাই’ এই বার্তা-কে সামনে রেখেই এই দলে আশা। নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান মোথাবাড়ির বিধানসভার বিজেপি প্রার্থী নিবারণ ঘোষ। উল্লেখ্য, ওই অঞ্চলে ক্ষমতাসীন তৃণমূলের সঙ্গে বিজেপির তীব্র রাজনৈতিক লড়াই চলছে। ১৯৮ নম্বর বুথ থেকে পদ্ম শিবিরে গেছেন মোহম্মদ তামিজ সেখ, মিস্টার সেখ, জসিমউদ্দিন সেখ, ডালিম সেখ, মনিরুল সেখ, হাজি রেমাজুউদ্দিন সেখসহ অন্যান্যরা। নির্বাচনের কিছুদিন আগে তৃণমূল ও কংগ্রেসের এই ভাঙ্গন সমালোচনার উর্ধ্বে নেই। রাজনৈতিক মহলের দাবি, মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে একটি বিশাল পরিবর্তনের সম্ভাবনা থাকছে। এখন অপেক্ষা শুধু ফলাফল প্রকাশের।
রাজনৈতিক নক্ষত্রপতন, মুকুলের প্রয়াণে বিচলিত ও বেদনাহত মমতা,শোকজ্ঞাপন মোদির