ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • গ্রেটার কুচবিহার কার্ডে বিজেপির চমক, সিতাই–নাটাবাড়িতে নতুন সমীকরণ পদ্মের

গ্রেটার কুচবিহার কার্ডে বিজেপির চমক, সিতাই–নাটাবাড়িতে নতুন সমীকরণ পদ্মের

প্রদীপ কুণ্ডু ৷৷ নয়া জামানা ৷৷ কোচবিহার: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কোচবিহার জেলার সিতাই ও নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে গেরুয়া শিবির যে....

গ্রেটার কুচবিহার কার্ডে বিজেপির চমক, সিতাই–নাটাবাড়িতে নতুন সমীকরণ পদ্মের

প্রদীপ কুণ্ডু ৷৷ নয়া জামানা ৷৷ কোচবিহার: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কোচবিহার জেলার সিতাই ও....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


প্রদীপ কুণ্ডু ৷৷ নয়া জামানা ৷৷ কোচবিহার: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কোচবিহার জেলার সিতাই ও নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের এই দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে গেরুয়া শিবির যে কৌশলগত চাল দিয়েছে, তা রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, সদ্য বিজেপিতে যোগ দেওয়া দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন–এর সঙ্গে যুক্ত দুই পরিচিত মুখকেই প্রার্থী করেছে দল। এর মাধ্যমে গ্রেটার কুচবিহার আন্দোলনের আবেগ ও সমর্থনকে সরাসরি ভোটের অঙ্কে পরিণত করার লক্ষ্য নিয়েছে বিজেপি।
৬ নম্বর সিতাই বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে সংগঠনের সভাপতি আশুতোষ বর্মা–কে। দীর্ঘদিন ধরে গ্রেটার কুচবিহার আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকার সুবাদে সিতাই ও আশপাশের এলাকায় তাঁর একটি শক্ত জনভিত্তি রয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ হওয়ায় এই কেন্দ্রে লড়াই আরও জমজমাট হতে চলেছে।
অন্যদিকে, ৮ নম্বর নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে গ্রেটার আন্দোলনের অন্যতম পরিচিত মুখ গিরিজা শঙ্কর রায়–এর নাম। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েই অল্প সময়ের মধ্যে টিকিট পাওয়া তাঁর রাজনৈতিক গুরুত্বকে স্পষ্ট করেছে। নাটাবাড়িতে এই সিদ্ধান্তে দলের সংগঠন যেমন চাঙা হয়েছে, তেমনই বিরোধী শিবিরেও শুরু হয়েছে জোর জল্পনা।
রাজনৈতিক মহলের মতে, গ্রেটার কুচবিহার ইস্যুকে সামনে এনে বিজেপি উত্তরবঙ্গে নতুন ভোট সমীকরণ তৈরির চেষ্টা করছে। এই কৌশল কতটা কার্যকর হয়, তা স্পষ্ট হবে ভোটের ফলাফলে—তবে আপাতত সিতাই ও নাটাবাড়ির রাজনৈতিক উত্তাপ যে অনেকটাই বেড়েছে, তা বলাই যায়।


 

ভোট প্রচারে নয়া চমক! কল্যাণী বিধানসভায় তৃণমূলের সমর্থনে সভামঞ্চে হাজির অভিনেত্রী সৌমিতৃষা

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর