ব্রেকিং
  • Home /
  • প্রথম পাতা /
  • আর রাজীব নন! পুলিশের শীর্ষ পদে একি রদবদল? এক বিজ্ঞপ্তিতেই তোলপাড় রাজ্য!

আর রাজীব নন! পুলিশের শীর্ষ পদে একি রদবদল? এক বিজ্ঞপ্তিতেই তোলপাড় রাজ্য!

বাঁদিকে কলকাতা পুলিশের নয়া নগরপাল সুপ্রতিম সরকার, ডানদিকে ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে। নয়া জামানা ডেস্ক : রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। আইপিএস রাজীব কুমারের উত্তরসূরি হিসেবে রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল (ডিজি) পদে এলেন পীযূষ পাণ্ডে।....

আর রাজীব নন! পুলিশের শীর্ষ পদে একি রদবদল? এক বিজ্ঞপ্তিতেই তোলপাড় রাজ্য!

বাঁদিকে কলকাতা পুলিশের নয়া নগরপাল সুপ্রতিম সরকার, ডানদিকে ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে। নয়া জামানা ডেস্ক :....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

বাঁদিকে কলকাতা পুলিশের নয়া নগরপাল সুপ্রতিম সরকার, ডানদিকে ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে।


নয়া জামানা ডেস্ক : রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। আইপিএস রাজীব কুমারের উত্তরসূরি হিসেবে রাজ্য পুলিশের নতুন ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল (ডিজি) পদে এলেন পীযূষ পাণ্ডে। একই সঙ্গে কলকাতা পুলিশের কমিশনার পদেও আনা হয়েছে পরিবর্তন। লালবাজারের নতুন নগরপাল হলেন আইপিএস সুপ্রতিম সরকার। শুক্রবার নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে এই রদবদলের খবর জানানো হয়েছে। রাজীব কুমারের মেয়াদ শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত প্রশাসনিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

পুলিশ প্রশাসনের এই রদবদলে আরও একাধিক গুরুত্বপূর্ণ নাম জড়িয়ে রয়েছে। কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরিয়ে মনোজ বর্মাকে এডিজি (এসটিএফ) এবং ডিরেক্টর সিকিউরিটি পদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে দেওয়া হয়েছে এডিজি (আইনশৃঙ্খলা)-র গুরুত্বপূর্ণ দায়িত্ব। অন্যদিকে, এডিজি (এসটিএফ) পদের দায়িত্ব সামলাবেন আইপিএস জাভেদ শামিম। গত কয়েক দিন ধরেই রাজ্য পুলিশের ডিজি পদ নিয়ে জল্পনা চলছিল তুঙ্গে। বর্তমানে রাজ্যে কোনও স্থায়ী ডিজি নেই। রাজীব কুমার অস্থায়ী ডিজি হিসেবে কাজ চালালেও আগামী ৩১ জানুয়ারি তাঁর অবসরের কথা ছিল।

স্থায়ী ডিজি নিয়োগের প্রক্রিয়াটি বর্তমানে কেন্দ্রের বিবেচনাধীন। নবান্ন ইতিমধ্যেই যোগ্য আধিকারিকদের নামের তালিকা কেন্দ্রের কাছে পাঠিয়েছে। তবে সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে পীযূষ পাণ্ডেকে এই দায়িত্ব দেওয়া হল। বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সমন্বয় বাড়াতেই এই তড়িৎ সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল। লালবাজার এবং ভবানী ভবনের এই রদবদল আগামী দিনে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি করতে পারে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর