• Home /
  • রান্নাঘর /
  • ২০ মিনিটে মুচমুচে আলুর চিপস !ঘরেই বানান দোকানের মত স্বাদ

২০ মিনিটে মুচমুচে আলুর চিপস !ঘরেই বানান দোকানের মত স্বাদ

পটেটো চিপস—এই নাম শুনলেই মুখে জল চলে আসে! বাইরে থেকে কিনে খাওয়ার বদলে মাত্র ২০ মিনিটে ঘরেই বানিয়ে নিতে পারেন মুচমুচে আর সুস্বাদু আলুর চিপস। অল্প উপকরণে তৈরি এই স্ন্যাকস খেতে যেমন দারুণ, তেমনি বাচ্চাদের টিফিন বা সন্ধ্যার নাস্তায়ও একেবারে....

২০ মিনিটে মুচমুচে আলুর চিপস !ঘরেই বানান দোকানের মত স্বাদ

পটেটো চিপস—এই নাম শুনলেই মুখে জল চলে আসে! বাইরে থেকে কিনে খাওয়ার বদলে মাত্র ২০ মিনিটে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

Picture of নয়া জামানা

নয়া জামানা

নয়া জামানা ডেস্ক

Picture of নয়া জামানা

নয়া জামানা

নয়া জামানা ডেস্ক

পটেটো চিপস—এই নাম শুনলেই মুখে জল চলে আসে! বাইরে থেকে কিনে খাওয়ার বদলে মাত্র ২০ মিনিটে ঘরেই বানিয়ে নিতে পারেন মুচমুচে আর সুস্বাদু আলুর চিপস। অল্প উপকরণে তৈরি এই স্ন্যাকস খেতে যেমন দারুণ, তেমনি বাচ্চাদের টিফিন বা সন্ধ্যার নাস্তায়ও একেবারে পারফেক্ট।

যা লাগবে:

বড় আলু – ২টি

লবণ – ১ চা চামচ

বিট লবণ – ½ চা চামচ

মরিচ গুঁড়া – ½ চা চামচ

টেস্টিং সল্ট – ১ চিমটি

তেল – ভাজার জন্য

যেভাবে বানাবেন:
১. আলুর খোসা ছাড়িয়ে পাতলা গোল স্লাইস করে নিন।
২. ঠান্ডা জলে এক চিমটি লবণ দিয়ে স্লাইসগুলো ৫ মিনিট ভিজিয়ে রাখুন।
৩. কিচেন টিস্যুতে তুলে ভালোভাবে জল শুকিয়ে নিন।
৪. গরম তেলে মিডিয়াম আঁচে চিপসগুলো সোনালি করে ভেজে নিন।
৫. আলাদা বাটিতে বিট লবণ, মরিচ গুঁড়া, লবণ ও টেস্টিং সল্ট মিশিয়ে ভাজা চিপসের উপর ছড়িয়ে দিন।

চাইলে চাট মসলাও যোগ করতে পারেন বাড়তি স্বাদের জন্য। ব্যস! দোকানের মতোই মজাদার আর মুচমুচে আলুর চিপস তৈরি হয়ে গেল মাত্র ২০ মিনিটে।

এবার আর বাচ্চাদের বায়না সামলাতে হবে না—ঘরোয়া উপায়েই তৈরি হবে প্রিয় ক্রিস্পি পটেটো চিপস।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর