ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • মহানগর /
  • হাওড়া পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাসের তোড়জোড়, বড় ওয়ার্ড ভেঙে ছোট করার পরিকল্পনা প্রশাসনের

হাওড়া পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাসের তোড়জোড়, বড় ওয়ার্ড ভেঙে ছোট করার পরিকল্পনা প্রশাসনের

নয়া জামানা, হাওড়া: পুরভোটের আগে নাগরিক পরিষেবা আরও গতিশীল করতে ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের প্রস্তুতি শুরু হয়েছে হাওড়া পুরসভায়। জনসংখ্যা বৃদ্ধি এবং ভৌগোলিক অবস্থানকে খতিয়ে দেখে বড় ওয়ার্ডগুলিকে ভেঙে নতুন ছোট ওয়ার্ড গঠনের পরিকল্পনা নিয়েছে প্রশাসন। এই উদ্যোগের মূল লক্ষ্য....

হাওড়া পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাসের তোড়জোড়, বড় ওয়ার্ড ভেঙে ছোট করার পরিকল্পনা প্রশাসনের

নয়া জামানা, হাওড়া: পুরভোটের আগে নাগরিক পরিষেবা আরও গতিশীল করতে ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের প্রস্তুতি শুরু....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, হাওড়া: পুরভোটের আগে নাগরিক পরিষেবা আরও গতিশীল করতে ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের প্রস্তুতি শুরু হয়েছে হাওড়া পুরসভায়। জনসংখ্যা বৃদ্ধি এবং ভৌগোলিক অবস্থানকে খতিয়ে দেখে বড় ওয়ার্ডগুলিকে ভেঙে নতুন ছোট ওয়ার্ড গঠনের পরিকল্পনা নিয়েছে প্রশাসন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় পুরপরিষেবা আরও সহজে ও দ্রুততার সাথে পৌঁছে দেওয়া।

সম্প্রতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রাই জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসনের যৌথ তত্ত্বাবধানে এই পুনর্বিন্যাসের কাজ সম্পন্ন হবে। বিশেষ করে হাওড়া পুরসভার সংযুক্ত এলাকা বা ‘অ্যাডেড এরিয়া’র অন্তর্গত ৪৭ থেকে ৫০ নম্বর ওয়ার্ডগুলি এই ডিলিমিটেশনের আওতায় আসতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে এলাকায় কোনো নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক পরিষেবা অনেকটাই ব্যাহত হচ্ছে। বর্তমানে একেকজন সরকারি আধিকারিককে একাধিক ওয়ার্ডের দায়িত্ব সামলাতে হচ্ছে। এর ফলে রাস্তাঘাট সংস্কার, নিকাশি ব্যবস্থা, পানীয় জলের সরবরাহ এবং এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখার মতো জরুরি পরিষেবাগুলো তদারকি করতে নানা সমস্যা দেখা দিচ্ছে। বড় ওয়ার্ডগুলোকে ভেঙে ছোট করা হলে প্রশাসনিক কাজের চাপ কমবে এবং প্রতিটি এলাকার ওপর সুনির্দিষ্টভাবে নজর দেওয়া সম্ভব হবে।

প্রশাসনের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন হাওড়ার বাসিন্দাদের একাংশ। তাঁদের আশা, ওয়ার্ডের সীমানা নতুন করে নির্ধারিত হলে রাস্তা, পানীয় জল, নিকাশি ও পথবাতির মতো মৌলিক পরিষেবাগুলোর মান আগের চেয়ে অনেক উন্নত হবে। পাশাপাশি, দীর্ঘদিন পর পুরভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হলে স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধান মিলবে বলেও আশাবাদী সাধারণ মানুষ।


পুরসভায় বিল্ডিং প্ল্যান দুর্নীতি, গ্রেপ্তার তৃণমূল নেত্রী মৌমিতা

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর