ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • কবি সুভাষে মেরামতির কাজ, রবিবার ব্যাহত হবে মেট্রো পরিষেবা

কবি সুভাষে মেরামতির কাজ, রবিবার ব্যাহত হবে মেট্রো পরিষেবা

নয়া জামানা, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে চলতে থাকা সংস্কার ও মেরামতির কাজের জন্য ব্লু লাইনের একাংশে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। মেট্রো সূত্রে জানা গিয়েছে, রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার....

কবি সুভাষে মেরামতির কাজ, রবিবার ব্যাহত হবে মেট্রো পরিষেবা

নয়া জামানা, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে চলতে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে চলতে থাকা সংস্কার ও মেরামতির কাজের জন্য ব্লু লাইনের একাংশে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশন পর্যন্ত কোনও মেট্রো চলবে না। রেক পরিবর্তনের কাজ সহজে ও দ্রুত শেষ করার জন্য এই ট্রাফিক ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। ফলে ওই অংশের যাত্রীরা আগের মতোই মেট্রো ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, গত বছর কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের একটি পিলারে ফাটল ধরা পড়ার পর থেকেই ওই অংশে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। তারপর থেকেই সেখানে জোরকদমে চলছে মেরামতি ও সংস্কারের কাজ। যদিও দ্রুত পরিষেবা চালু করার কথা বলা হয়েছিল, এখনও পর্যন্ত কবি সুভাষ স্টেশন কবে পুরোপুরি খুলবে তা স্পষ্ট করে জানানো হয়নি।

রবিবার পরিষেবা বন্ধ থাকায় গড়িয়া ও আশপাশ এলাকার যাত্রীদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে। তাই যাত্রীদের আগে থেকেই বিকল্প পরিবহণের পরিকল্পনা করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে আবার স্বাভাবিকভাবেই ব্লু লাইনের পরিষেবা চালু থাকবে।


জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি নয়, চিংড়িঘাটা মেট্রো জটে ‘সুপ্রিম’ ধমক রাজ্যকে

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর