মাথাভাঙ্গায় ডবল ইঞ্জিনের ডাক, তৃণমূলকে বিঁধলেন যোগী

প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার কোচবিহারের মাথাভাঙ্গায় বড় জনসভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সভায় বিজেপি কর্মী-সমর্থকদের বিপুল উপস্থিতি নির্বাচনী আবহ আরও তীব্র করে তুলেছে। সভামঞ্চ থেকে যোগী প্রথমেই কোচবিহারের মাটিকে প্রণাম জানিয়ে বলেন,....

মাথাভাঙ্গায় ডবল ইঞ্জিনের ডাক, তৃণমূলকে বিঁধলেন যোগী

প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার কোচবিহারের মাথাভাঙ্গায় বড় জনসভা করলেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার কোচবিহারের মাথাভাঙ্গায় বড় জনসভা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সভায় বিজেপি কর্মী-সমর্থকদের বিপুল উপস্থিতি নির্বাচনী আবহ আরও তীব্র করে তুলেছে।

সভামঞ্চ থেকে যোগী প্রথমেই কোচবিহারের মাটিকে প্রণাম জানিয়ে বলেন, এই অঞ্চল স্বাধীনতা সংগ্রাম ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তিনি রাজবংশী সম্প্রদায়ের সংস্কৃতি, ভাষা ও ভাওয়াইয়া লোকসংগীতের প্রশংসা করেন। বীর চিলা রায়, ঠাকুর পঞ্চানন বর্মা এবং পদ্মশ্রী গীতা রায়ের অবদানের কথাও উল্লেখ করেন।

বাংলার গৌরব প্রসঙ্গে রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর এবং সুভাষচন্দ্র বসুর অবদান স্মরণ করে বলেন, এই মহান ব্যক্তিত্বদের আদর্শই বাংলাকে এগিয়ে নেওয়ার প্রেরণা।

এরপরই তৃণমূল সরকারকে নিশানা করে যোগী অভিযোগ করেন, রাজ্যে শিল্পোন্নয়ন থমকে গেছে, বেকারত্ব বেড়েছে, উন্নয়নের গতি ব্যাহত। কেন্দ্রের পাঠানো টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। নারী সংরক্ষণ বিলে কংগ্রেস, তৃণমূল ও বামেদের বিরোধিতার সমালোচনা করে বলেন, এই দলগুলি নারীদের অধিকার প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে। অনুপ্রবেশ ইস্যুতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

উত্তরপ্রদেশের উন্নয়নের উদাহরণ দিয়ে যোগী দাবি করেন, সেখানে আইনশৃঙ্খলার উন্নতি ও অবকাঠামোয় অগ্রগতি হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়ন দ্রুত হয়।

সভা শেষে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে পরিবর্তনের ডাক দেন যোগী। তাঁর এই সভা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।


সুকান্তকে তীব্র আক্রমণ অভিষেকের, বালুরঘাটবাসী জানে ডবল ইঞ্জিনের বাস্তবতা

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর