ব্রেকিং
  • Home /
  • মহানগর /
  • কলকাতার খাদ্যপ্রেমীদের খারাপ খবর! নিজামসে আপাতত নেই গোমাংসের পদ

কলকাতার খাদ্যপ্রেমীদের খারাপ খবর! নিজামসে আপাতত নেই গোমাংসের পদ

নয়া জামানা, কলকাতা: শহরের বিখ্যাত খাবারের ঠিকানাগুলির মধ্যে অন্যতম নিজামস। বিশেষ করে কাঠি রোল, কাবাব ও তন্দুরি আইটেমের জন্য বহু বছর ধরেই খাদ্যরসিকদের কাছে আলাদা জনপ্রিয়তা রয়েছে এই ঐতিহ্যবাহী রেস্তরাঁর। তবে এবার সেই নিজামস থেকেই এল খারাপ খবর। আপাতত বন্ধ....

কলকাতার খাদ্যপ্রেমীদের খারাপ খবর! নিজামসে আপাতত নেই গোমাংসের পদ

নয়া জামানা, কলকাতা: শহরের বিখ্যাত খাবারের ঠিকানাগুলির মধ্যে অন্যতম নিজামস। বিশেষ করে কাঠি রোল, কাবাব ও....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, কলকাতা: শহরের বিখ্যাত খাবারের ঠিকানাগুলির মধ্যে অন্যতম নিজামস। বিশেষ করে কাঠি রোল, কাবাব ও তন্দুরি আইটেমের জন্য বহু বছর ধরেই খাদ্যরসিকদের কাছে আলাদা জনপ্রিয়তা রয়েছে এই ঐতিহ্যবাহী রেস্তরাঁর। তবে এবার সেই নিজামস থেকেই এল খারাপ খবর। আপাতত বন্ধ রাখা হয়েছে গোমাংসের বিভিন্ন পদ।

রেস্তরাঁ সূত্রে জানা গিয়েছে, গোমাংসের জোগানে ঘাটতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মেনু থেকে সাময়িকভাবে বাদ পড়েছে কয়েকটি জনপ্রিয় বিফ আইটেম। আর তাতেই কিছুটা হতাশ নিয়মিত ক্রেতারা।

প্রতিদিন শহরের নানা প্রান্ত থেকে বহু মানুষ নিজামসে ভিড় জমান বিশেষ স্বাদের রোল ও কাবাব খেতে। তার মধ্যে গোমাংসের তৈরি পদগুলির চাহিদা ছিল সবচেয়ে বেশি। হঠাৎ সেই পদ না মেলায় অনেকেই অবাক হয়েছেন।

যদিও রেস্তরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক সমস্যা। জোগান স্বাভাবিক হলে ফের আগের মতোই গোমাংসের পদ মেনুতে ফিরিয়ে আনা হবে।

কলকাতার খাদ্যপ্রেমীদের একাংশের মতে, নিজামসের গোমাংসের বিশেষ স্বাদই ছিল আলাদা আকর্ষণ। তাই আপাতত সেই প্রিয় পদ বন্ধ হয়ে যাওয়ায় মনখারাপ অনেকেরই।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর