মাফিয়া দমনে ইউপি মডেল চাই, ধূপগুড়িতে তোপ যোগীর

অশোক মিত্র, নয়া জামানা, ধূপগুড়ি: উত্তরপ্রদেশে বুলডোজার শুধু রাস্তা বানায় না, মাফিয়াদের পিষে শেষ করে দেয়। শনিবার ধূপগুড়িতে এসে এভাবেই তৃণমূল সরকারকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়ের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি বলেন,....

মাফিয়া দমনে ইউপি মডেল চাই, ধূপগুড়িতে তোপ যোগীর

অশোক মিত্র, নয়া জামানা, ধূপগুড়ি: উত্তরপ্রদেশে বুলডোজার শুধু রাস্তা বানায় না, মাফিয়াদের পিষে শেষ করে দেয়।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


অশোক মিত্র, নয়া জামানা, ধূপগুড়ি: উত্তরপ্রদেশে বুলডোজার শুধু রাস্তা বানায় না, মাফিয়াদের পিষে শেষ করে দেয়। শনিবার ধূপগুড়িতে এসে এভাবেই তৃণমূল সরকারকে আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নরেশ রায়ের সমর্থনে আয়োজিত জনসভায় তিনি বলেন, যেখানেই হিন্দুরা থাকবেন, তাঁদের সুরক্ষা নিশ্চিত করাই বিজেপির লক্ষ্য।

সভামঞ্চে রাজবংশী বীর চিলা রায়, ঠাকুর পঞ্চানন বর্মা এবং বাংলার মণীষীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন যোগী। এরপর রাজ্যের পরিস্থিতি নিয়ে বলেন, কংগ্রেস, সিপিএম এবং গত ১৫ বছরের তৃণমূল শাসনে বাংলা আজ লুটেরাদের দখলে। মা-বোনেরা অসুরক্ষিত।

নিজের রাজ্যের উদাহরণ টেনে তিনি দাবি করেন, ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশের অবস্থাও তথৈবচ ছিল। কিন্তু ডবল ইঞ্জিন সরকার আসার পর সেখানে মাফিয়া রাজ খতম হয়েছে, বন্ধ হয়েছে লাভ জেহাদ এবং রাস্তায় নামাজ পড়া। ইউপিতে মসজিদের আওয়াজ বাইরে আসে না, মাফিয়ারা আজ বুলডোজারের নিচে। বাংলায় ডবল ইঞ্জিন সরকার এলে অনুপ্রবেশকারী বা মাফিয়াদের কোনও জায়গা হবে না।

উপনির্বাচনে তৃণমূল গুন্ডাগিরি করে সিট দখল করেছিল বলে অভিযোগ তুলে বিজেপি প্রার্থীকে জেতানোর আহ্বান জানান তিনি। সভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নিরাপত্তায় মোতায়েন ছিল বিপুল কেন্দ্রীয় বাহিনী।

প্রায় ২৫ মিনিট বক্তব্য রেখে যোগী হেলিকপ্টারে বাঁকুড়ার উদ্দেশ্যে রওনা দেন। তৃণমূলের দুর্নীতি ও ভয়মুক্ত বাংলা গড়তে বিজেপিই একমাত্র বিকল্প বলে সওয়াল করেন তিনি।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর