ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • ভুতনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আসবেন মুখ্যমন্ত্রী: গৌড়চন্দ্র মণ্ডল

ভুতনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আসবেন মুখ্যমন্ত্রী: গৌড়চন্দ্র মণ্ডল

নয়া জামানা, মালদহ: মানিকচকের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভুতনী সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গত ৩রা সেপ্টেম্বর থেকে গঙ্গার জলস্ফীতিতে ভুতনীর তিনটি অঞ্চল প্লাবিত হয়ে চরম সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলমগ্ন এলাকায় বিপন্ন হয়ে পড়েছেন দুই লক্ষাধিক মানুষ।....

ভুতনীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে আসবেন মুখ্যমন্ত্রী: গৌড়চন্দ্র মণ্ডল

নয়া জামানা, মালদহ: মানিকচকের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভুতনী সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মালদহ: মানিকচকের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভুতনী সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গত ৩রা সেপ্টেম্বর থেকে গঙ্গার জলস্ফীতিতে ভুতনীর তিনটি অঞ্চল প্লাবিত হয়ে চরম সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জলমগ্ন এলাকায় বিপন্ন হয়ে পড়েছেন দুই লক্ষাধিক মানুষ। এই দুর্যোগের মুহূর্তে দুর্গতদের সহায়তায় টানা কাজ করে যাচ্ছেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল।

বৃহস্পতিবার মানিকচকের বিধায়ক ব্লক ও জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে ভুতনীর বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং ত্রাণ বিতরণ করেন। যোগাযোগ বিচ্ছিন্ন ও জলমগ্ন এলাকাগুলিতে দ্রুত ত্রাণ পৌঁছে দিতে নৌকার বিশেষ বন্দোবস্ত করা হয়। ত্রাণ বিতরণ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, ভুতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত হবেন। যদিও তাঁর আসার নির্দিষ্ট দিন ও সময় এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।

প্রশাসনের ভূমিকা ও ত্রাণ বণ্টন প্রসঙ্গে গৌড়চন্দ্র মণ্ডল বলেন, ‘আমরা এবং প্রশাসনিক আধিকারিকরা লাইফ জ্যাকেটের মতো সর্বক্ষণ ভুতনীবাসীর সুরক্ষায় নিয়োজিত রয়েছি। দুর্গত প্রতিটি অসহায় পরিবারের কাছে পর্যাপ্ত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।’ বিগত সরকারের সময়ের মতো ত্রাণ নিয়ে কোনো ধরনের লুটপাট বা স্বজনপোষণ চলছে না বলে দাবি করে তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করেন। জলবন্দি প্রতিটি মানুষের কাছে প্রশাসনিক সাহায্য সুনিশ্চিত করতে সর্বাত্মক প্রয়াস চালানো হচ্ছে।


আরও পড়ুন:

নিম্ন দামোদরে বন্যা পরিস্থিতি,জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর