জেলায় জেলায়, এনআইএ হানা

নয়া জামানা ডেস্ক : ভোটের ঠিক আগের দিন ফের খবরের শিরোনামে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি থেকে নদিয়া— দ্বিতীয় দফার মহারণের আগে রাজ্যের একাধিক জেলায় চিরুনি তল্লাশিতে নামল তারা। মূলত স্পর্শকাতর এলাকাগুলোতেই জোর দিচ্ছে কেন্দ্রীয়....

জেলায় জেলায়, এনআইএ হানা

নয়া জামানা ডেস্ক : ভোটের ঠিক আগের দিন ফের খবরের শিরোনামে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কলকাতা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : ভোটের ঠিক আগের দিন ফের খবরের শিরোনামে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি থেকে নদিয়া— দ্বিতীয় দফার মহারণের আগে রাজ্যের একাধিক জেলায় চিরুনি তল্লাশিতে নামল তারা। মূলত স্পর্শকাতর এলাকাগুলোতেই জোর দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। এনআইএ-র ছোট ছোট দল বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে শুরু করেছে এই অভিযান।
তদন্তকারীদের নজরে মূলত বেআইনি অস্ত্র ও বিস্ফোরক। এনআইএ-র এক আধিকারিক জানিয়েছেন, ভোটের মুখে তাজা বোমা বা গোলাবারুদ উদ্ধারের ঘটনার কিনারা করতেই এই তৎপরতা। তাঁর কথায়, ‘ভোটের আগে বা ভোটের দিন বা ভোটের পরে অস্ত্র উদ্ধার সংক্রান্ত কোনও অভিযোগ পেলে, তা খতিয়ে দেখতে তৎপর এনআইএ।’ নির্বাচন কমিশনের নির্দেশে আগে থেকেই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী নাকা তল্লাশি চালাচ্ছে। কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে তদন্তের রাশ এখন এনআইএ-র হাতে। সম্প্রতি কলকাতা পুলিশের অভিযানে উত্তর কাশীপুরের মাঝেরহাটে একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৭৯টি তাজা বোমা উদ্ধার হয়। পাওয়া যায় বোমা তৈরির প্রচুর সরঞ্জাম। ঘটনার গুরুত্ব বুঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই তদন্তভার তুলে দেয় এনআইএ-র হাতে। সেই সূত্র ধরেই এই সক্রিয়তা। রাজ্যের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালিয়ে অবৈধ মারণাস্ত্র ও গোলার হদিস পেতে মরিয়া গোয়েন্দারা। অশান্তি রুখতে এনআইএ-র এই ঝটিকা সফর ভোট-আবহকে আরও উত্তপ্ত করে তুলল। সব মিলিয়ে ভোটের আগের দিন রাজ্যজুড়ে টানটান উত্তেজনা। প্রতীকী ফটো।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর