• Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বিশ্বভারতীর দেওয়ালে এবিভিপির পোস্টার ঘিরে নতুন বিতর্কবিশ্বভারতীর দেওয়ালে এবিভিপির পোস্টার ঘিরে নতুন বিতর্ক

বিশ্বভারতীর দেওয়ালে এবিভিপির পোস্টার ঘিরে নতুন বিতর্কবিশ্বভারতীর দেওয়ালে এবিভিপির পোস্টার ঘিরে নতুন বিতর্ক

কার্তিক ভান্ডারী, নয়া জামানা,বীরভূম: বিশ্বভারতীকে নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এবার ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেওয়ালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দেওয়াল লিখন ও পোস্টার ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ....

বিশ্বভারতীর দেওয়ালে এবিভিপির পোস্টার ঘিরে নতুন বিতর্কবিশ্বভারতীর দেওয়ালে এবিভিপির পোস্টার ঘিরে নতুন বিতর্ক

কার্তিক ভান্ডারী, নয়া জামানা,বীরভূম: বিশ্বভারতীকে নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এবার ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেওয়ালে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


কার্তিক ভান্ডারী, নয়া জামানা,বীরভূম: বিশ্বভারতীকে নিয়ে আবারও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এবার ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেওয়ালে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দেওয়াল লিখন ও পোস্টার ঘিরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভোটের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই সহ একাধিক ছাত্র সংগঠন সরব হয়েছে। বিষয়টি নিয়ে শীঘ্রই বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানো হবে বলেও তাঁরা জানিয়েছেন। যদিও এ নিয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
জানা গিয়েছে, এর আগেও বিশ্বভারতীতে একাধিকবার তথাকথিত ‘গৌরিকীকরণ’-এর অভিযোগ উঠেছে। এই নিয়ে বিভিন্ন মহলে সমালোচনাও হয়েছে। সম্প্রতি দেখা যায়, বিশ্বভারতীর শিক্ষাভবন, বিনয় ভবন, পূর্বপল্লি সহ ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেওয়ালে এবিভিপির দেওয়াল লিখন করা হয়েছে। কোথাও আবার ছাত্রদের এবিভিপিতে যোগদানের আহ্বান জানিয়ে পোস্টার লাগানো হয়েছে। অন্যদিকে বিনয় ভবন গেটের প্রবেশের সম্মুখেই এবিভিপি লেখার উপরই বিশ্বভারতী পোস্টার সাঁটিয়েছে ‘ বিজ্ঞাপন দেওয়া নিষেধ ‘। এই ঘটনাকে কেন্দ্র করেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
অনেকের অভিযোগ, ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা চলছে। বিশ্বভারতীর তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শুভদীপ দে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা ও আদর্শে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়। সেই জায়গায় কোনো রাজনৈতিক দলের দেওয়াল লিখন বা পতাকা লাগানো আমরা সমর্থন করি না। এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
অন্যদিকে, এসএফআই-এর জেলা সম্পাদক সৌভিক দাসবক্সী বলেন, ধীরে ধীরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিকে বিজেপির রাজনৈতিক প্রভাবের অধীনে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। অন্য ছাত্র সংগঠন দেওয়াল লিখন করলে তা দ্রুত মুছে ফেলা হয়, কিন্তু আরএসএসের ঘনিষ্ঠ ছাত্র সংগঠনের ক্ষেত্রে সেই কড়াকড়ি দেখা যায় না। তাই গৌরিকীকরণের যে অভিযোগ উঠছে, তা এই ঘটনায় আরও স্পষ্ট হচ্ছে। এই বিষয়ে এবিভিপির বিশ্বভারতী ইউনিটের সভাপতির কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও এই বিষয়ে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এর সঙ্গে গৌরিকীকরণের কোনো সম্পর্ক নেই।


 

৯ বছরের অবহেলা, আদালতের চাপে তড়িঘড়ি বিশ্বভারতীর বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর