ব্রেকিং
  • Home /
  • কলকাতা /
  • হালিশহরের শ্মশানে চোখের জলে মুকুল রায়ের শেষকৃত্যে, শেষযাত্রায় শুভ্রাংশুর সঙ্গেই হাঁটলেন অভিষেক

হালিশহরের শ্মশানে চোখের জলে মুকুল রায়ের শেষকৃত্যে, শেষযাত্রায় শুভ্রাংশুর সঙ্গেই হাঁটলেন অভিষেক

নয়া জামানা ডেস্ক : সোমবার বিকেলে হালিশহর শ্মশানে চোখের জলে শেষ বিদায় জানল বঙ্গ রাজনীতির একদা চাণক্য মুকুল রায়কে। এদিন দুপুরে সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন....

হালিশহরের শ্মশানে চোখের জলে মুকুল রায়ের শেষকৃত্যে, শেষযাত্রায় শুভ্রাংশুর সঙ্গেই হাঁটলেন অভিষেক

নয়া জামানা ডেস্ক : সোমবার বিকেলে হালিশহর শ্মশানে চোখের জলে শেষ বিদায় জানল বঙ্গ রাজনীতির একদা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা ডেস্ক : সোমবার বিকেলে হালিশহর শ্মশানে চোখের জলে শেষ বিদায় জানল বঙ্গ রাজনীতির একদা চাণক্য মুকুল রায়কে। এদিন দুপুরে সল্টলেকের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি।হাসপাতাল থেকে মরদেহ প্রথমে বিধানসভায় নিয়ে যাওয়া হয়। সেখানে সহকর্মীদের শ্রদ্ধাজ্ঞাপনের পর দেহ পৌঁছয় কাঁচরাপাড়ার বাসভবন যুগল ভবন-এ। প্রিয় নেতাকে শেষ দেখা দেখতে সেখানে সাধারণ মানুষের ঢল নামে। উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি শোকসন্তপ্ত পুত্র শুভ্রাংশু রায়ের পাশে থেকে তাঁকে সান্ত্বনা দেন এবং কাঁধ মিলিয়ে অন্তিম যাত্রায় শামিল হন।অভিষেকের সঙ্গে ছিলেন বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সোমনাথ শ্যাম, শিউলি সাহা এবং নির্মল মাঝি। প্রায় আট কিলোমিটার পথ অতিক্রম করে মরদেহ যখন শ্মশানে পৌঁছয়, তখন রাস্তার দু’পাশে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয়দের মতে, দলমত নির্বিশেষে তিনি ছিলেন কাঁচরাপাড়ার মানুষের বড় আপন মুকুলদা।বিকেল পাঁচটা নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। নির্মল ঘোষের ভাষায়, দল গঠনের সময় থেকে তাঁর অবদান অনস্বীকার্য।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর