ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • বঙ্গ সফরে রাজনাথ-নীতীন পুরভোটার হতে পারে একাধিক গুরুত্ব বৈঠক

বঙ্গ সফরে রাজনাথ-নীতীন পুরভোটার হতে পারে একাধিক গুরুত্ব বৈঠক

নয়া জামানা:পুজো মিটতেই কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় নির্বাচন। সেই ভোটকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। দফায় দফায় চলছে বৈঠক। এই আবহেই রাজ্যে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁর কলকাতায় আসার কথা রয়েছে। জানা গিয়েছে,....

বঙ্গ সফরে রাজনাথ-নীতীন পুরভোটার হতে পারে একাধিক গুরুত্ব বৈঠক

নয়া জামানা:পুজো মিটতেই কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় নির্বাচন। সেই ভোটকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:পুজো মিটতেই কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় নির্বাচন। সেই ভোটকে সামনে রেখে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বঙ্গ বিজেপি। দফায় দফায় চলছে বৈঠক। এই আবহেই রাজ্যে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁর কলকাতায় আসার কথা রয়েছে। জানা গিয়েছে, একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গেও বৈঠকে বসবেন তিনি।একই সময়ে কলকাতায় থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনও। আগামী ১৫ সেপ্টেম্বর দুদিনের বঙ্গ সফরে আসছেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সাংগঠনিক) বিএল সন্তোষ। উল্লেখযোগ্য বিষয়, বিজেপির কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর এটিই নীতীন নবীনের প্রথম বঙ্গ সফর। তার আগেই পূর্ণাঙ্গ রাজ্য কার্যকরী কমিটি ঘোষণা করেছে বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি নির্বাচনের প্রায় ১৪ মাস পর। নতুন-পুরনো একাধিক নেতাকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও এই কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। গঠিত হয়েছে দলের কোর কমিটিও।জানা গিয়েছে, রাজনাথ সিং এবং নীতীন নবীন উভয়েই রাজ্য বিজেপির কোর কমিটি ও নতুন রাজ্য কমিটির সঙ্গে পৃথক বৈঠক করবেন। এই বৈঠকে মূলত পুরসভা নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাসব্যাপী চলবে সেবা প্রকল্প কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপি ও রাজ্য সরকার যৌথভাবে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে।


আরো পড়ুন:

মঙ্গলেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর