ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • জমিতে গরুর ঘাস খাওয়া নিয়ে বিবাদ, হিলিতে প্রাণ গেল কৃষকের!

জমিতে গরুর ঘাস খাওয়া নিয়ে বিবাদ, হিলিতে প্রাণ গেল কৃষকের!

রবিন মুরমু, নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর: জমির সীমানার মধ্যে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে এক কৃষককে খুন হতে হলো প্রতিবেশীদের হাতে। এই ঘটনায় বুধবার সন্ধ্যায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ৪ নম্বর বিনসিরা গ্রাম পঞ্চায়েতের ফজুলাপুর....

জমিতে গরুর ঘাস খাওয়া নিয়ে বিবাদ, হিলিতে প্রাণ গেল কৃষকের!

রবিন মুরমু, নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর: জমির সীমানার মধ্যে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে এক কৃষককে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


রবিন মুরমু, নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর: জমির সীমানার মধ্যে গরুকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে এক কৃষককে খুন হতে হলো প্রতিবেশীদের হাতে। এই ঘটনায় বুধবার সন্ধ্যায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার ৪ নম্বর বিনসিরা গ্রাম পঞ্চায়েতের ফজুলাপুর গ্রামে। প্রত্যক্ষদর্শীদের মতে, বুধবার সন্ধ্যে নামার প্রাক মুহূর্তে ফজলাপুর গ্রামের রামেশ্বর মাহাতো (৪৮) নামে এক কৃষক বাড়ির পাশের জমিতে গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান। আর এর মধ্যেই প্রতিবেশী জগদীশ মাহাতোর সাথে জমির ফসল খাওয়ানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে শুরু হয় বচসা। চরম পর্যায়ে উভয়ের মধ্যে শুরু হয় তর্ক বিতর্ক। রাগ সহ্য করতে না পেরে জগদীশ মাহাতো তার কৃষিকাজে ব্যবহৃত কোদাল দিয়ে রামেশ্বর মাহাতোকে আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে সে লুটিয়ে পড়ে। দ্রুততার সহিত রামেশ্বর মাহাতোকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চিকিৎসা শুরু করার পূর্বেই তাঁকে মৃত বলে ঘোষণা করে। নির্বাচনের প্রাক মুহুর্তে এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে হিলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে হিলি থানার আইসি তমাল দাস বলেন যে, ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ওই গ্রামে গেছে। অভিযুক্তকে খুব দ্রুত গ্রেফতার করা হবে। বিষয়টি নিয়ে কোন ধরনের যাতে বৃহৎ কোন ঘটনা না ঘটে এই বিষয়টি নিয়েও হিলি থানার পুলিশ কড়া নজরদারি রাখছে।রামেশ্বর মাহাতোর পরিবার সূত্রে জানা গেছে যে সামান্য একটু ঘটনাকে কেন্দ্র করে রামেশ্বর মাহাতো কে খুন করা হয়েছে। জগদীশ মাহাতো তাহার ব্যবহৃত কোদাল দিয়ে মারাত্মকভাবে আঘাত করলে সে মাটিতে লুকিয়ে পড়ে এবং বালুরঘাট হাসপাতালে মারা যায়। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর রামেশ্বর মাহাতোর মৃতদেহ ফুজুলাপুর গ্রামে আনা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।


মমতা-অভিষেক বৈঠক , প্রার্থী তালিকায় রদবদল নিয়ে জল্পনা!

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর