ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • নজিরবিহীন! বাতাসি বাজারে তৃণমূলের প্রচারে অনুপস্থিত খোদ প্রার্থী

নজিরবিহীন! বাতাসি বাজারে তৃণমূলের প্রচারে অনুপস্থিত খোদ প্রার্থী

উত্তম সিংহ, নয়া জামানা, খড়িবাড়ি: বিধানসভা নির্বাচনের আবহে খড়িবাড়ি ব্লকের বাতাসি বাজারে তৃণমূল কংগ্রেসের প্রচার কর্মসূচিকে ঘিরে দেখা দিল অস্বস্তি। শনিবার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রীনা টোপ্পো এক্কার সমর্থনে বাতাসি বাজার এলাকায় পথসভা, দোকানে দোকানে প্রচার এবং হাটে প্রচার কর্মসূচির....

নজিরবিহীন! বাতাসি বাজারে তৃণমূলের প্রচারে অনুপস্থিত খোদ প্রার্থী

উত্তম সিংহ, নয়া জামানা, খড়িবাড়ি: বিধানসভা নির্বাচনের আবহে খড়িবাড়ি ব্লকের বাতাসি বাজারে তৃণমূল কংগ্রেসের প্রচার কর্মসূচিকে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


উত্তম সিংহ, নয়া জামানা, খড়িবাড়ি: বিধানসভা নির্বাচনের আবহে খড়িবাড়ি ব্লকের বাতাসি বাজারে তৃণমূল কংগ্রেসের প্রচার কর্মসূচিকে ঘিরে দেখা দিল অস্বস্তি। শনিবার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রীনা টোপ্পো এক্কার সমর্থনে বাতাসি বাজার এলাকায় পথসভা, দোকানে দোকানে প্রচার এবং হাটে প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। দলীয় তরফে আগেই নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছিল।
নির্ধারিত সময়ে কর্মসূচিতে দলীয় নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উপস্থিতি থাকলেও অভিযোগ ওঠে, প্রার্থী নিজে সেখানে হাজির ছিলেন না। তাঁর অনুপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় স্তরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী সমিতির সদস্যদের পাশাপাশি দলের একাংশ প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও বাতাসি এলাকায় আয়োজিত একাধিক পথসভায় প্রার্থীকে দেখা যায়নি। ফলে এলাকাবাসীর একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে—বাতাসি এলাকাকে কি তবে উপেক্ষা করা হচ্ছে? নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে প্রার্থীর অনুপস্থিতি সাধারণ মানুষের কাছে নেতিবাচক বার্তা দিচ্ছে বলেও মত প্রকাশ করেছেন অনেকে।
এদিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দোকানে দোকানে ও হাটে প্রচার হওয়ার কথা থাকলেও তা আর করা হয়নি। পরিবর্তে শুধুমাত্র পথসভা করেই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এতে আরও অসন্তোষ তৈরি হয় দলীয় কর্মীদের মধ্যে।
যদিও এই বিষয়ে প্রার্থী রীনা টোপ্পো এক্কার তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি, তবে ঘটনাকে ঘিরে বাতাসি ও খড়িবাড়ি এলাকায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।


মোথাবাড়ি কেন্দ্রে নজরকারা প্রচার নজরুল ইসলামের, স্থানীয়দের ব্যাপক সমর্থন

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর