ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • বাগেশ্বর বাবা মন্তব্যের প্রতিবাদ ভবানীপুর থানার সামনে কংগ্রেস-বিজেপি হাতাহাতি

বাগেশ্বর বাবা মন্তব্যের প্রতিবাদ ভবানীপুর থানার সামনে কংগ্রেস-বিজেপি হাতাহাতি

নয়া জামানা:বাগেশ্বর বাবার বিতর্কিত মন্তব্যের রেশ গড়াল থানা চত্বরেও। রবিবার ভবানীপুর থানার সামনে হাতাহাতিতে জড়াল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকরা।দুর্গাপুজোয় বাঙালির আমিষ খাওয়া নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের তরুণ সন্ন্যাসী বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্রনাথ শাস্ত্রী। তাঁর দাবি ছিল, পুজোয় যাঁরা আমিষ....

বাগেশ্বর বাবা মন্তব্যের প্রতিবাদ ভবানীপুর থানার সামনে কংগ্রেস-বিজেপি হাতাহাতি

নয়া জামানা:বাগেশ্বর বাবার বিতর্কিত মন্তব্যের রেশ গড়াল থানা চত্বরেও। রবিবার ভবানীপুর থানার সামনে হাতাহাতিতে জড়াল কংগ্রেস....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:বাগেশ্বর বাবার বিতর্কিত মন্তব্যের রেশ গড়াল থানা চত্বরেও। রবিবার ভবানীপুর থানার সামনে হাতাহাতিতে জড়াল কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকরা।দুর্গাপুজোয় বাঙালির আমিষ খাওয়া নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন মধ্যপ্রদেশের তরুণ সন্ন্যাসী বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্রনাথ শাস্ত্রী। তাঁর দাবি ছিল, পুজোয় যাঁরা আমিষ খান, তাঁরা পাখণ্ডী বা ভণ্ড ও অধার্মিক। এই মন্তব্যের বিরুদ্ধে বিভিন্ন মহলে তীব্র প্রতিবাদ শুরু হয়। প্রতিবাদস্বরূপ কলকাতায় কংগ্রেস কর্মী-সমর্থকরা বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে দেন। এরপরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন, সন্ন্যাসীর ছবি যাঁরা পুড়িয়েছেন তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার পর অতনু দাস নামে এক কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করা হয়।রবিবার কংগ্রেসের দুই নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও প্রদীপ প্রসাদকে ভবানীপুর থানায় তলব করা হয়। এর আগের রাতেই প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক রদবদলে প্রদীপ প্রসাদকে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পদ থেকে সরানো হয়েছিল, যা নিয়ে দলের একাংশে ক্ষোভ তৈরি হয়েছিল।দুই নেতা থানায় হাজিরা দিতেই বাইরে অনুগামীরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে বিজেপি কর্মী-সমর্থকরাও ঘটনাস্থলে হাজির হয়ে বাগেশ্বর বাবার অপমানের প্রতিবাদ জানান। দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে তা হাতাহাতিতে গড়ায়। বিজেপি হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তোলে।
বিজেপি নেতার অভিযোগ, কংগ্রেস আগে বাঙালিকে অপমান করেছে, অথচ মুখ্যমন্ত্রী নিজে মাছ দিয়ে ভোগ খেয়ে বুঝিয়ে দিয়েছেন পুজোর সঙ্গে আমিষ খাওয়ার কোনও সম্পর্ক নেই। পালটা আশুতোষ চট্টোপাধ্যায় এই ঘটনাকে সম্পূর্ণ চক্রান্ত বলে দাবি করে বলেন, বাংলায় এসে বাঙালিকে অপমান করা হয়েছে এবং তার প্রতিবাদ পথে নেমে করে দেখানো হবে।


আরো পড়ুন:

মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলায় গ্রেপ্তার বেড়ে ৯,থানায় অভিযোগ তৃণমূলের

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর