ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • বাংলা ভাষায় কথা বলাই ‘অপরাধ’? ওড়িশায় আটক ১৭ পরিযায়ী শ্রমিক, তপ্ত মালদহ রাজনীতি

বাংলা ভাষায় কথা বলাই ‘অপরাধ’? ওড়িশায় আটক ১৭ পরিযায়ী শ্রমিক, তপ্ত মালদহ রাজনীতি

নয়া জামানা, মালদা: ওড়িশায় ফের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহে। অভিযোগ, ভোট দিতে বাড়ি ফেরার পথে বাংলাদেশি সন্দেহে ১৭ জন শ্রমিককে আটক করেছে ওড়িশা পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতর।জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুর....

বাংলা ভাষায় কথা বলাই ‘অপরাধ’? ওড়িশায় আটক ১৭ পরিযায়ী শ্রমিক, তপ্ত মালদহ রাজনীতি

নয়া জামানা, মালদা: ওড়িশায় ফের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহে। অভিযোগ, ভোট....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মালদা: ওড়িশায় ফের বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহে। অভিযোগ, ভোট দিতে বাড়ি ফেরার পথে বাংলাদেশি সন্দেহে ১৭ জন শ্রমিককে আটক করেছে ওড়িশা পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতর।জানা গিয়েছে, মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট সহ একাধিক গ্রামের এই শ্রমিকরা কাজের সূত্রে ওড়িশার বেলাগুঠা এলাকায় কাপড় ও অন্যান্য সামগ্রী ফেরি করতেন। ভোট উপলক্ষে বাড়ি ফেরার সময়ই তাঁদের আটকে দেওয়া হয় বলে পরিবারের দাবি।
আটক এক শ্রমিকের স্ত্রীর অভিযোগ, বাংলায় কথা বলার কারণেই ওদের বাংলাদেশি সন্দেহে ধরে নিয়ে যাওয়া হয়েছে। অন্য এক পরিবারের সদস্যের কথায়, পুলিশ নথিপত্র দেখার নাম করে পরে সবাইকে আটক করেছে। দ্রুত মুক্তি চাই।এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মালদহের রাজনৈতিক পরিবেশ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির প্ররোচনাতেই এই হেনস্থা চলছে। তারা ওড়িশা সরকারের বিরুদ্ধে সরব হয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে।সব মিলিয়ে ভাষা,পরিচয় ও রাজনীতির জটিল সমীকরণে জড়িয়ে পড়েছে ১৭টি শ্রমিক পরিবারের ভবিষ্যৎ। দ্রুত সমাধানের অপেক্ষায় তাদের স্বজনরা।


দীর্ঘ আন্দোলন ও বৈঠকের পর খুলে গেল বন্ধ রাজা চা বাগান, শ্রম দফতরের উদ্যোগে সমাধান, কাজে ফিরলেন শ্রমিকরা

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর