ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • ফালাকাটায় অমিত শাহের হুঙ্কার, দুর্নীতি ও অনুপ্রবেশ রুখে উত্তরবঙ্গে উন্নয়নের রূপরেখা গড়বে বিজেপি

ফালাকাটায় অমিত শাহের হুঙ্কার, দুর্নীতি ও অনুপ্রবেশ রুখে উত্তরবঙ্গে উন্নয়নের রূপরেখা গড়বে বিজেপি

কুশল রায় ৷৷ নয়া জামানা ৷৷ ফালাকাটা ডেস্ক: নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গকে পাখির চোখ করে ফালাকাটায় শক্তি প্রদর্শন করল বিজেপি। বুধবার মিল রোড মাঠে আয়োজিত বিশাল জনসভা থেকে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কার্যত আগুন ঝরালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত অনিলচন্দ্র....

ফালাকাটায় অমিত শাহের হুঙ্কার, দুর্নীতি ও অনুপ্রবেশ রুখে উত্তরবঙ্গে উন্নয়নের রূপরেখা গড়বে বিজেপি

কুশল রায় ৷৷ নয়া জামানা ৷৷ ফালাকাটা ডেস্ক: নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গকে পাখির চোখ করে ফালাকাটায় শক্তি....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


কুশল রায় ৷৷ নয়া জামানা ৷৷ ফালাকাটা ডেস্ক: নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গকে পাখির চোখ করে ফালাকাটায় শক্তি প্রদর্শন করল বিজেপি। বুধবার মিল রোড মাঠে আয়োজিত বিশাল জনসভা থেকে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কার্যত আগুন ঝরালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত অনিলচন্দ্র শাহ। ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মণ ও মাদারিহাটের প্রার্থী লক্ষ্মণ লিম্বুর সমর্থনে সভামঞ্চে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় সরকার বদলের ডাক দেন।
সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শাসক দল তৃণমূল কংগ্রেস-কে নিশানা করে অমিত শাহ অভিযোগ করেন, শিক্ষা থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি রাজ্যকে গ্রাস করেছে। বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, গরিব মানুষের যে ক্ষতি হয়েছে, তা সুদ-সহ ফেরত দেওয়া হবে। একই সঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রী প্রসঙ্গে তাঁর মন্তব্য, বাংলায় জন্ম নেওয়া ও বাংলায় কথা বলা কেউই হবেন মুখ্যমন্ত্রী—ভাইপো নয়, রাজনৈতিক মহলে জোর চর্চা তৈরি করে।
অনুপ্রবেশ ইস্যুতেও কড়া অবস্থান নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। তাঁর বক্তব্যে স্পষ্ট, এই ইস্যুতে আপস নয়।
উত্তরবঙ্গের উন্নয়ন নিয়েও একগুচ্ছ প্রতিশ্রুতি দেন অমিত শাহ। বিজেপি ক্ষমতায় এলে উত্তরবঙ্গে এইমস, আইআইটি, আইআইএম, স্পোর্টস ইউনিভার্সিটি ও ট্রাইব্যাল ইউনিভার্সিটি গড়ে তোলার আশ্বাস দেন তিনি। গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান, চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং রাজবংশী ভাষাকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতিও উঠে আসে তাঁর বক্তৃতায়।
সভা চলাকালীন মঞ্চের পিছনে সাময়িক উত্তেজনার পরিস্থিতি তৈরি হলেও পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সব মিলিয়ে, ফালাকাটার সভা থেকে উত্তরবঙ্গে বিজেপির শক্তি প্রদর্শন ও সরকার বদলের বার্তা স্পষ্ট করে দিলেন অমিত শাহ।


অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করা হবে প্রথম কাজ, বিহার থেকে বঙ্গ জয়ের হুঙ্কার অমিত শাহের

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর