ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • নববর্ষে নারী শক্তির শোভাযাত্রা, গাজোলে তৃণমূলের অনন্য বার্তা

নববর্ষে নারী শক্তির শোভাযাত্রা, গাজোলে তৃণমূলের অনন্য বার্তা

নয়া জামানা,মালদহ: বাংলা নববর্ষের আবহে রাজ্যজুড়ে উৎসবের রঙে রঙিন সাধারণ মানুষ। এই বিশেষ দিনকে ঘিরে বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলিও আয়োজন করেছে নানা কর্মসূচি। সেই আবহেই মালদহের গাজোল বিধানসভা কেন্দ্রে এক অভিনব উদ্যোগ নিয়ে নজর কাড়ল তৃণমূল কংগ্রেস।এদিন তৃণমূলের উদ্যোগে গাজোলে....

নববর্ষে নারী শক্তির শোভাযাত্রা, গাজোলে তৃণমূলের অনন্য বার্তা

নয়া জামানা,মালদহ: বাংলা নববর্ষের আবহে রাজ্যজুড়ে উৎসবের রঙে রঙিন সাধারণ মানুষ। এই বিশেষ দিনকে ঘিরে বিভিন্ন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা,মালদহ: বাংলা নববর্ষের আবহে রাজ্যজুড়ে উৎসবের রঙে রঙিন সাধারণ মানুষ। এই বিশেষ দিনকে ঘিরে বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলিও আয়োজন করেছে নানা কর্মসূচি। সেই আবহেই মালদহের গাজোল বিধানসভা কেন্দ্রে এক অভিনব উদ্যোগ নিয়ে নজর কাড়ল তৃণমূল কংগ্রেস।এদিন তৃণমূলের উদ্যোগে গাজোলে আয়োজিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যার মূল আকর্ষণ ছিল নারীদের ব্যাপক অংশগ্রহণ। ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্পকে সামনে রেখে হাজার হাজার মহিলা রাস্তায় নামেন। রঙিন শাড়ি, হাতে প্ল্যাকার্ড, মুখে উৎসবের হাসি সব মিলিয়ে শোভাযাত্রা যেন হয়ে ওঠে নারীর শক্তি ও স্বনির্ভরতার এক জীবন্ত প্রতীক।রাজ্য সরকারের ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প ইতিমধ্যেই বাংলার অসংখ্য মহিলার জীবনে আর্থিক স্বস্তি এনে দিয়েছে। এই প্রকল্পকে কেন্দ্র করে নারীদের সম্মান ও আত্মনির্ভরতার বার্তা তুলে ধরতেই এমন আয়োজন বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, এই উদ্যোগ শুধুমাত্র একটি শোভাযাত্রা নয়, বরং নারীর ক্ষমতায়নের এক শক্তিশালী বার্তা।শোভাযাত্রায় অংশ নেওয়া বহু মহিলাই জানান, এই প্রকল্প তাদের দৈনন্দিন জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। কেউ বলছেন সংসারের খরচে সহায়তা, কেউ বা সন্তানের পড়াশোনায় বাড়তি সুযোগ সব মিলিয়ে ‘লক্ষীর ভান্ডার’ এখন তাদের ভরসার জায়গা।গাজোলের এই আয়োজন শুধু স্থানীয় স্তরেই নয়, গোটা মালদহ জেলায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সবাই এই উদ্যোগকে দেখছেন এক নতুন দৃষ্টিভঙ্গি হিসেবে। নববর্ষের দিনে এমন এক ব্যতিক্রমী শোভাযাত্রা নিঃসন্দেহে এক অনন্য নজির গড়ে দিল বলে মত অনেকেরই।


জোটের বার্তা দিয়েই মালদহে, চার প্রার্থী ঘোষণা হুমায়ুনের

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর