ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • আইপ্যাক গ্রেফতার ইস্যুতে উত্তাল বঙ্গের রাজনীতি, ‘চোর তাড়াবে মানুষই’—শমীক

আইপ্যাক গ্রেফতার ইস্যুতে উত্তাল বঙ্গের রাজনীতি, ‘চোর তাড়াবে মানুষই’—শমীক

উত্তম সিংহ, নয়া জামানা, বাগডোগরা:আইপ্যাকের এক সহ-প্রতিষ্ঠাতা গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে, ঠিক সেই সময় শাসকদলের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট....

আইপ্যাক গ্রেফতার ইস্যুতে উত্তাল বঙ্গের রাজনীতি, ‘চোর তাড়াবে মানুষই’—শমীক

উত্তম সিংহ, নয়া জামানা, বাগডোগরা:আইপ্যাকের এক সহ-প্রতিষ্ঠাতা গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


উত্তম সিংহ, নয়া জামানা, বাগডোগরা:আইপ্যাকের এক সহ-প্রতিষ্ঠাতা গ্রেফতারির ঘটনাকে কেন্দ্র করে যখন রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে, ঠিক সেই সময় শাসকদলের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের গ্রেফতারি নিয়ে বিজেপি বিশেষ মাথা ঘামাচ্ছে না।
শমীক ভট্টাচার্যের কথায়, কে গ্রেফতার হচ্ছে, কে হচ্ছে না—এগুলো দেখার মতো সময় আমাদের হাতে নেই। এসব নিয়ে চিন্তা করারও কোনও অবকাশ নেই। তিনি দাবি করেন, এই ঘটনাগুলোর সঙ্গে সাধারণ মানুষের জীবনের কোনও প্রত্যক্ষ প্রভাব নেই। দীর্ঘদিন ধরেই রাজ্যে ‘চোর-পুলিশ খেলা’ চলছে বলেও কটাক্ষ করেন তিনি। তবে এবার পরিস্থিতি বদলেছে বলে দাবি বিজেপি রাজ্য সভাপতির। তাঁর বক্তব্য, মানুষ ঠিক করে নিয়েছে—এবার চোর তারাই তাড়াবে।
এই প্রসঙ্গ টেনে শাসকদল তৃণমূল কংগ্রেস-এর বিরুদ্ধে তোপ দেগে শমীক ভট্টাচার্য বলেন, রাজ্যের আসন্ন নির্বাচন আর শুধুমাত্র রাজনৈতিক দলের লড়াই নয়, বরং তা এখন জনতা বনাম মমতা বন্দ্যোপাধ্যায়-এর লড়াইয়ে পরিণত হয়েছে। তাঁর দাবি, পরিবর্তনের জন্য রাজ্যের মানুষ মানসিকভাবে প্রস্তুত, আর সেই পরিবর্তনের স্পষ্ট প্রতিফলন দেখা যাবে ব্যালট বাক্সেই।
উল্লেখ্য, আইপ্যাক সহ-প্রতিষ্ঠাতা গ্রেফতারির ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে যখন নানা প্রশ্ন উঠছে, তখন বিজেপি নেতৃত্ব বিষয়টিকে শাসকদলের অভ্যন্তরীণ সংকট বলেই ব্যাখ্যা করছে। শমীকের দাবি, এসব ঘটনা ধামাচাপা দিতে শাসকদল বিভ্রান্তির রাজনীতি করছে।
এদিন তিনি আরও জানান, টানা নির্বাচনী কর্মসূচির মধ্যেই রয়েছেন তিনি। গতকাল একাধিক সভায় যোগ দেওয়ার পর আজও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি জনসভা ও সাংগঠনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। লোকসভা নির্বাচনের মুখে উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলতে ব্যস্ত বিজেপি নেতৃত্ব, আর তারই অঙ্গ হিসেবে শাসকদলের বিরুদ্ধে আক্রমণের ধার আরও তীব্র হচ্ছে বলে রাজনৈতিক মহলের মত।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর