ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • দেবের রোড শো ঘিরে ধুন্ধুমার! জনজোয়ারে অবরুদ্ধ বক্সা ফিডার রোড

দেবের রোড শো ঘিরে ধুন্ধুমার! জনজোয়ারে অবরুদ্ধ বক্সা ফিডার রোড

অভিজিৎ চক্রবর্তী ৷৷ নয়া জামানা ৷৷ আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে সোমবার শহরে রোড শো করতে এসে কার্যত জনজোয়ারে আটকে গেলেন টলিউড সুপারস্টার সাংসদ দেব। কোর্ট মোড় থেকে চৌপথি পর্যন্ত কর্মসূচি থাকলেও মানুষের ভিড়ে মাঝপথেই মহাকাল....

দেবের রোড শো ঘিরে ধুন্ধুমার! জনজোয়ারে অবরুদ্ধ বক্সা ফিডার রোড

অভিজিৎ চক্রবর্তী ৷৷ নয়া জামানা ৷৷ আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে সোমবার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


অভিজিৎ চক্রবর্তী ৷৷ নয়া জামানা ৷৷ আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে সোমবার শহরে রোড শো করতে এসে কার্যত জনজোয়ারে আটকে গেলেন টলিউড সুপারস্টার সাংসদ দেব। কোর্ট মোড় থেকে চৌপথি পর্যন্ত কর্মসূচি থাকলেও মানুষের ভিড়ে মাঝপথেই মহাকাল ধামে শেষ করতে বাধ্য হলেন তিনি।

দেবের আসার খবর ছড়াতেই সকাল থেকে প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাড এলাকায় ঢল নামে অনুরাগীদের। প্রিয় তারকাকে এক ঝলক দেখতে আর সেলফি তুলতে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। হেলিপ্যাড থেকে হুড খোলা গাড়িতে কোর্ট মোড় পৌঁছাতেই আধ ঘণ্টা সময় লেগে যায়।

কোর্ট মোড় থেকে রোড শো শুরু হতেই জনস্রোত আরও ফুলে ফেঁপে ওঠে। ভিড়ের চাপে আলিপুরদুয়ার শহরের লাইফ লাইন বক্সা ফিডার রোডে যান চলাচল সম্পূর্ণ থমকে যায়। পুলিশ ও তৃণমূল কর্মীরা ভিড় সামলাতে হিমশিম খান। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় মহাকাল ধামের কাছেই রোড শো থামিয়ে দিতে হয়।

এর ফলে চৌপথি, ভাঙ্গাপুল এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ হতাশ হন। দেবকে না দেখতে পেয়ে ক্ষোভ উগরে দেন অনেকে।

রোড শো শেষ না হওয়ার দায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর চাপিয়েছেন তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলাল। তাঁর বক্তব্য, দেবের নিরাপত্তা এবং ভিড় সামলাতে পুরোপুরি ব্যর্থ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকা পুলিশ প্রশাসন। দেবের মতো সুপারস্টারের রোড শো-র জন্য পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না। হেলিপ্যাড থেকে রাস্তায় আসতেই অনেকটা সময় পেরিয়ে যায়। এদিকে কলকাতায় দেবের আরেকটি নির্বাচনী সভা থাকায় বাধ্য হয়েই মাঝপথে ফিরে যেতে হয়েছে তাঁকে।

নির্বাচনী প্রচারে তারকার উপস্থিতি ও মানুষের স্বতঃস্ফূর্ত সাড়ায় আলিপুরদুয়ারের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর