ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • রুপোর পালকিতে মায়ের বিদায়, বাঁকুড়ার বন্দোপাধ্যায় বাড়িতে আজও পূজিত ব্যাঘ্রবাহিনী দুর্গা

রুপোর পালকিতে মায়ের বিদায়, বাঁকুড়ার বন্দোপাধ্যায় বাড়িতে আজও পূজিত ব্যাঘ্রবাহিনী দুর্গা

রাখি গরাই, নয়া জামানা, বাঁকুড়া: বাঁকুড়ার অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো ২০০ বছর পার করেও তার ঐতিহ্য সগৌরবে ধরে রেখেছে। উনিশ শতকে নীল ব্যবসার মাধ্যমে বিপুল সম্পত্তি ও প্রায় পঁচাশিটি মৌজার জমিদারি গড়ে তুলেছিল এই পরিবার। বাঁকুড়া ছাড়াও হুগলি, বর্ধমান,....

রুপোর পালকিতে মায়ের বিদায়, বাঁকুড়ার বন্দোপাধ্যায় বাড়িতে আজও পূজিত ব্যাঘ্রবাহিনী দুর্গা

রাখি গরাই, নয়া জামানা, বাঁকুড়া: বাঁকুড়ার অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো ২০০ বছর পার করেও তার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

রাখি গরাই, নয়া জামানা, বাঁকুড়া: বাঁকুড়ার অযোধ্যা গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো ২০০ বছর পার করেও তার ঐতিহ্য সগৌরবে ধরে রেখেছে। উনিশ শতকে নীল ব্যবসার মাধ্যমে বিপুল সম্পত্তি ও প্রায় পঁচাশিটি মৌজার জমিদারি গড়ে তুলেছিল এই পরিবার। বাঁকুড়া ছাড়াও হুগলি, বর্ধমান, মেদিনীপুর এমনকি কাশী, বেনারস ও বিহালেও বিস্তৃত ছিল তাদের জমিদারি। সে যুগে জমিদারের রাজকোষে খাজনা আসত হাতির পিঠে চেপে। প্রজাদরদি হিসেবে পরিচিত এই পরিবার নীলকর সাহেবদের মতো কখনো চাষিদের ওপর অত্যাচার করত না।

 

জমিদারির সেই স্বর্ণযুগে অযোধ্যা গ্রামে গড়ে ওঠে বিশাল দেবোত্তর এস্টেট—যার মধ্যে ছিল দ্বাদশ শিব মন্দির, গিরি গোবর্ধন মন্দির, রাসমন্দির, ঝুলন মন্দির এবং দুর্গামন্দির। সেই আমলেই সূচনা হয় এই ঐতিহাসিক পুজো। এখানকার দুর্গা প্রতিমার মূল বৈশিষ্ট্য হল দেবী এখানে সিংহবাহিনী নন, বরং ব্যাঘ্রবাহিনী। শ্রী শ্রী চণ্ডীর শাস্ত্রীয় বিবরণ মেনে বংশপরম্পরায় নির্দিষ্ট প্রতিমা শিল্পীরা ছাঁচ ছাড়া সম্পূর্ণ নিজেদের হাতে দেবীর মুখমণ্ডল ও প্রতিমা তৈরি করেন, যা এই অঞ্চলে বিরল।

 

কালের নিয়মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে এবং পুজোর জাঁকজমকও কিছুটা কমেছে, কিন্তু নিষ্ঠা ও নিয়মে বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। প্রাচীন প্রথা মেনে আজও নবপত্রিকা আনার সময় ব্যবহার করা হয় ঐতিহাসিক রুপোর পালকি। পুজোর দিনগুলিতে আজও জমে ওঠে পারিবারিক মিলনমেলা। বিজয়া দশমীতে দেবী প্রতিমার নিরঞ্জনও ঘটে সেই একই রুপোর পালকিতে চাপিয়ে। প্রাচীন ঐতিহ্য ও প্রথার এক অপূর্ব মেলবন্ধন আজও জীবন্ত হয়ে রয়েছে বাঁকুড়ার এই ঐতিহাসিক বন্দ্যোপাধ্যায় জমিদার বাড়িতে।


বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে পুলিশের নাকা চেকিং, বৈধ নথি না থাকায় আটক ৩টি বালি বোঝাই ট্রাক

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর