ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • বিনোদন /
  • বাথরুমে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা ফোন স্ক্রলিং,সময় বেঁধে দিল সরকার

বাথরুমে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা ফোন স্ক্রলিং,সময় বেঁধে দিল সরকার

নয়া জামানা:বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কে পথচলতি মানুষ ও পর্যটকদের জন্য শৌচাগার খুঁজে পাওয়া দীর্ঘদিনের সমস্যা। কফি শপ বা রেস্তোরাঁয় অনুরোধ করে বাথরুম ব্যবহারের সেই ভোগান্তি কমাতে এ বার উচ্চপ্রযুক্তির শৌচাগার নিয়ে পাইলট প্রকল্প শুরু করেছে নিউ ইয়র্ক সিটি....

বাথরুমে ঢুকে ঘণ্টার পর ঘণ্টা ফোন স্ক্রলিং,সময় বেঁধে দিল সরকার

নয়া জামানা:বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কে পথচলতি মানুষ ও পর্যটকদের জন্য শৌচাগার খুঁজে পাওয়া দীর্ঘদিনের....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউ ইয়র্কে পথচলতি মানুষ ও পর্যটকদের জন্য শৌচাগার খুঁজে পাওয়া দীর্ঘদিনের সমস্যা। কফি শপ বা রেস্তোরাঁয় অনুরোধ করে বাথরুম ব্যবহারের সেই ভোগান্তি কমাতে এ বার উচ্চপ্রযুক্তির শৌচাগার নিয়ে পাইলট প্রকল্প শুরু করেছে নিউ ইয়র্ক সিটি প্রশাসন। তবে সুবিধার পাশাপাশি মাত্র ১০ মিনিটের সময়সীমা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।নতুন এই শৌচাগারগুলিতে প্রবেশের জন্য কিউআর কোড স্ক্যান, টেক্সট মেসেজ, বিশেষ অ্যাপ কিংবা ট্যাপ কার্ড ব্যবহার করা যাবে। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এগুলি সাধারণ মানুষের জন্য খোলা থাকবে। আলাদা নিকাশি বা জলের পাইপলাইনের প্রয়োজন না হওয়া এই ইউনিটগুলিতে রয়েছে টাচ-ফ্রি বেসিন ও ফ্লাশ, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং শিশুদের ডায়াপার বদলের জন্য বেবি-চেঞ্জিং স্টেশন।তবে নজর কেড়েছে এর সময়সীমা। ভিতরে ঢোকার পাঁচ মিনিট পর প্রথম সতর্কবার্তা দেওয়া হবে। আট মিনিটে দ্বিতীয়বার দ্রুত কাজ শেষ করার অনুরোধ জানানো হবে। ১০ মিনিটে জ্বলে উঠবে ফ্ল্যাশিং লাইট এবং দেওয়া হবে সময় শেষ হওয়ার বার্তা। এরপরও ব্যবহারকারী ভিতরে থাকলে ১০ মিনিট ৩০ সেকেন্ডে স্বয়ংক্রিয় ভাবে খুলে যাবে স্লাইডিং দরজা।প্রশাসনের বক্তব্য, দীর্ঘ লাইন এড়ানো এবং বাথরুমের অপব্যবহার বা অসামাজিক কার্যকলাপ ঠেকাতেই এই ব্যবস্থা। অসুস্থ হয়ে কেউ ভিতরে আটকে পড়লেও দ্রুত সাহায্য পৌঁছনোর সুযোগ থাকবে।তবে বয়স্ক, গর্ভবতী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি কিংবা পেটের সমস্যায় ভোগা মানুষের জন্য এই সময়সীমা যথেষ্ট নয় বলে আপত্তি উঠেছে।


এসি বাথরুমে গাঁজা,কোর্ট স্টেশনে ব্রাউন সুগার!একদিনে চার মাদক পাচারকারী গ্রেপ্তার

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর