নয়া জামানা:দলীপ ট্রফির অভিষেক সুখের হল না বৈভব সূর্যবংশীর।১৫ বছর বয়সি ক্রিকেটারের কাঁধে পূর্বাঞ্চলের সহ-অধিনায়কত্বের দায়িত্ব থাকলেও, শুরুটা ভালো করেও মাত্র ৬ বলেই প্যাভিলিয়নে ফিরতে হয় বিস্ময় প্রতিভাকে।নর্থ-ইস্ট জোনের বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন অধিনায়ক ঈশান কিষানও।তবে দলীপের কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি করে পূর্বাঞ্চলকে টেনে নিয়ে গেলেন বাংলার সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ আহমেদ।রবিবার বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে দলীপ ট্রফির কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইস্ট জোন ও নর্থ-ইস্ট জোন।টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে পূর্বাঞ্চল।কিন্তু দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় তারা।বিশ্বজিৎ কোনথৌজামের প্রথম দুই বলে চার হাঁকানোর পর হঠাৎ শরীরের দিকে ধেয়ে আসা বাউন্সারে সমস্যায় পড়েন বৈভব।ব্যাটে খোঁচা লেগে বল সোজা জমা পড়ে গালির ফিল্ডারের হাতে।৬ বলে ৮ রান করেই আউট হন তিনি।এরপর অধিনায়ক ঈশান কিষানও ৯ বলে ৪ রান করে ফেরেন।
রান পাননি অভিমন্যু ঈশ্বরণও।এই পরিস্থিতিতে পূর্বাঞ্চলের ইনিংসকে টেনে নিয়ে যান বাংলার সুদীপ কুমার ঘরামি।রনজিতে দুর্দান্ত ফর্মে থাকা ২৭ বছর বয়সি এই ব্যাটার এদিনও অল্পের জন্য ৩০০ রান হাতছাড়া করেন।প্রথম দিনের শেষে ৬ উইকেট হারিয়ে পূর্বাঞ্চলের সংগ্রহ দাঁড়ায় ৩৫৫।সুদীপ আউট হন ১৪৬ রানে, আর সেঞ্চুরি করে অপরাজিত রয়েছেন শাহবাজ আহমেদ।