ব্রেকিং
  • Home /
  • পশ্চিমবঙ্গ /
  • কড়া নিরাপত্তাতেও ফাঁক! এসএসসি গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পরীক্ষায় মোবাইল-সহ ধৃত ২ যুবক

কড়া নিরাপত্তাতেও ফাঁক! এসএসসি গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পরীক্ষায় মোবাইল-সহ ধৃত ২ যুবক

অঞ্জন শুকুল,নয়া জামানা, নদীয়া: চাকরির লড়াইয়ে ফের উঠে আসলো জালিয়াতির ঘটনা। পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেপ্তার ২ যুবক। রবিবার নদীয়ার শান্তিপুরে ২০২৬ এসএসসি গ্রুপ ‘সি’ এবং ‘ডি’র পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল সমেত ২ যুবককে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ।....

কড়া নিরাপত্তাতেও ফাঁক! এসএসসি গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পরীক্ষায় মোবাইল-সহ ধৃত ২ যুবক

অঞ্জন শুকুল,নয়া জামানা, নদীয়া: চাকরির লড়াইয়ে ফের উঠে আসলো জালিয়াতির ঘটনা। পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেপ্তার ২....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


অঞ্জন শুকুল,নয়া জামানা, নদীয়া: চাকরির লড়াইয়ে ফের উঠে আসলো জালিয়াতির ঘটনা। পরীক্ষা কেন্দ্র থেকে গ্রেপ্তার ২ যুবক। রবিবার নদীয়ার শান্তিপুরে ২০২৬ এসএসসি গ্রুপ ‘সি’ এবং ‘ডি’র পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্র থেকে মোবাইল সমেত ২ যুবককে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ২ যুবকের নাম হাফিজুল মল্লিক এবং সুব্রত বিশ্বাস। এদের মধ্যে ধৃত হাফিজুল মল্লিক এর বাড়ি নদীয়ার হাঁসখালিতে, অপর যুবক সুব্রত বিশ্বাসের বাড়ি বীরনগর।ধৃতদের মধ্যে হাফিজুল মল্লিককে ফুলিয়া বিদ্যামন্দির স্কুল থেকে এবং সুব্রত বিশ্বাসকে সূত্রাগর গার্লস হাই স্কুল থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর দুই বিদ্যালয় থেকে এই দুই যুবককে মোবাইল সমেত স্কুলের পরীক্ষকরা আটক করে, তারপরে লিখিত অভিযোগ করা হয় শান্তিপুর থানায় এবং খবর দেয়া হয় শান্তিপুর থানাতে। পুলিশ গিয়ে ২ যুবককে গ্রেফতার করে।সোমবার ৭ দিনের পুলিশ হেফাজত চেয়ে ধৃত ২ যুবক কে রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনাতে তীব্র নিন্দা জানিয়েছেন রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার।তাঁর কথায় এই ঘটনাগুলি নতুন কিছু নয়, বর্তমান শাসক দলের আমলে যেখানে চাকরি একেবারেই রাজ্যে নেই সেখানে সরকারী চাকরির পরীক্ষায় চুরি করাটা কোন ব্যাপারই না। কেননা তৃণমূল আর চুরি দুটোই সমার্থক।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর