• Home /
  • খেলা /
  • ডিম পাহারায় মাঠ ছাড়ল ফুটবল, অস্ট্রেলিয়ায় ব্যতিক্রমী সিদ্ধান্ত

ডিম পাহারায় মাঠ ছাড়ল ফুটবল, অস্ট্রেলিয়ায় ব্যতিক্রমী সিদ্ধান্ত

অস্ট্রেলিয়ায় ঘটল এক অদ্ভুত ঘটনা। সংরক্ষিত প্রজাতির একটি দেশি পাখি মাঠের মাঝখানে ডিম পাড়তেই বন্ধ করে দেওয়া হলো পুরো স্টেডিয়াম।ইয়াহু নিউজের সূত্র ধরে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্যানবেরা থেকে মাত্র ২০ মিনিট দূরের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে....

ডিম পাহারায় মাঠ ছাড়ল ফুটবল, অস্ট্রেলিয়ায় ব্যতিক্রমী সিদ্ধান্ত

অস্ট্রেলিয়ায় ঘটল এক অদ্ভুত ঘটনা। সংরক্ষিত প্রজাতির একটি দেশি পাখি মাঠের মাঝখানে ডিম পাড়তেই বন্ধ করে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন

Picture of নয়া জামানা

নয়া জামানা

নয়া জামানা ডেস্ক

Picture of নয়া জামানা

নয়া জামানা

নয়া জামানা ডেস্ক

অস্ট্রেলিয়ায় ঘটল এক অদ্ভুত ঘটনা। সংরক্ষিত প্রজাতির একটি দেশি পাখি মাঠের মাঝখানে ডিম পাড়তেই বন্ধ করে দেওয়া হলো পুরো স্টেডিয়াম।ইয়াহু নিউজের সূত্র ধরে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ক্যানবেরা থেকে মাত্র ২০ মিনিট দূরের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়েরা হঠাৎ দেখেন, কৃত্রিম টার্ফের একেবারে মাঝখানে রয়েছে এক প্লোভার পাখির ডিম।সঙ্গে সঙ্গে খেলা সরিয়ে নেওয়া হয় পাশের মাঠে। প্লোভার পাখি বাচ্চা ফোটার সময় অত্যন্ত রক্ষণশীল হয়ে ওঠে।

ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ে তারা বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরাতে পরিচিত।স্থানীয় বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ডকেয়ারের পরামর্শে মাঠটি সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই প্রজাতির স্থানীয় নাম ছোট নথজিরিয়া বা ছোট জিরিয়া। চোখের চারপাশে হলুদ বৃত্ত থাকায় এদের ইংরেজি নাম লিটল রিংড প্লোভার। স্থানীয় কাউন্সিল জানায়, দেশি প্রজাতি রক্ষায় সক্রিয় হতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞদের অনুমতি নিয়েই ডিম সরানো যাবে। স্টেডিয়াম বন্ধের এই সিদ্ধান্তে স্থানীয় ফুটবল দলগুলো সহযোগিতা করেছে। বিকল্প মাঠে ম্যাচ ও অনুশীলনের ব্যবস্থা করে দিয়েছে কর্তৃপক্ষও। প্রকৃতির স্বার্থে ক্রীড়াজগতে এমন ব্যতিক্রমী উদাহরণ প্রশংসা কুড়িয়েছে সবার কাছে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর