ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • কলকাতা /
  • মোদির জন্মদিনে ১০৮ মিটারের ‘ভারত মণ্ডল’, বাংলায় আরও কী কী আয়োজন? জানালেন মুখ্যমন্ত্রী

মোদির জন্মদিনে ১০৮ মিটারের ‘ভারত মণ্ডল’, বাংলায় আরও কী কী আয়োজন? জানালেন মুখ্যমন্ত্রী

নয়া জামানা:৭৫ পেরিয়ে ৭৬-এ পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৭ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। এবার রাজ্যে বিজেপি সরকার থাকায় পশ্চিমবঙ্গ সরকার এই উপলক্ষে মেগা সেলিব্রেশন-এর পরিকল্পনা করেছে। বৃহস্পতিবার প্রস্তুতি বৈঠকের পর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত কর্মসূচি জানান মুখ্যমন্ত্রী....

মোদির জন্মদিনে ১০৮ মিটারের ‘ভারত মণ্ডল’, বাংলায় আরও কী কী আয়োজন? জানালেন মুখ্যমন্ত্রী

নয়া জামানা:৭৫ পেরিয়ে ৭৬-এ পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৭ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। এবার রাজ্যে....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:৭৫ পেরিয়ে ৭৬-এ পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১৭ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। এবার রাজ্যে বিজেপি সরকার থাকায় পশ্চিমবঙ্গ সরকার এই উপলক্ষে মেগা সেলিব্রেশন-এর পরিকল্পনা করেছে। বৃহস্পতিবার প্রস্তুতি বৈঠকের পর নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে বিস্তারিত কর্মসূচি জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।পূর্বঘোষণামতো ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস পালনের পাশাপাশি কলকাতায় দিনভর একাধিক অনুষ্ঠান হবে।শুধু জন্মদিন নয়, প্রশাসক মোদির ২৫ বছর পূর্তিও এবছর উদযাপন করা হবে, কারণ গুজরাটের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে তিনি ২৫ বছর পার করেছেন। এই উপলক্ষে ১৭ তারিখ সূর্যাস্তের পর গঙ্গার তীরে প্রদীপ প্রজ্জ্বলন হবে, এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপিত হবে জন্মদিন। কলকাতার সরকারি ও ঐতিহ্যবাহী ভবন এবং কালীঘাট মন্দির সাজানো হবে প্রদীপ দিয়ে, যা তৈরি করবে প্রায় অকাল দিওয়ালির পরিবেশ।মুখ্যমন্ত্রী আরও জানান, বিকশিত ভারত সংকল্প যাত্রার আওতায় বাইক-সাইকেল মিছিল, সেবা যাত্রা, সেবাসেতু যাত্রা, রঙ্গোলি যাত্রা ও রাষ্ট্রীয় ইনোভেশন চ্যালেঞ্জের মতো কর্মসূচি পালিত হবে। সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে রঙ্গোলি যাত্রা, যেখানে প্রাকৃতিক সামগ্রী দিয়ে ১০৮ মিটারের ভারত মণ্ডল তৈরি হবে। পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি নিয়ে হবে রাষ্ট্রীয় ইনোভেশন চ্যালেঞ্জ, আর স্কুলশিক্ষা দপ্তরের আয়োজনে ৮০ হাজার পড়ুয়া বিকশিত ভারত প্রতিযোগিতায় অংশ নেবে, যেখানে ২০৪৭ সালের ভারত নিয়ে অঙ্কন, প্রবন্ধ, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা হবে।তবে নন্দীগ্রাম ও রেজিনগরে এই উদযাপন হবে না, কারণ আগামী ৬ অক্টোবর এই দুই কেন্দ্রে উপনির্বাচন রয়েছে এবং সেখানে আদর্শ আচরণবিধি লাগু। মুখ্যমন্ত্রী জানান, সরকারের তরফে ওই দুই জায়গায় কোনও অনুষ্ঠান হবে না, তবে সাধারণ জনতা বা রাজনৈতিক দল চাইলে নিজেরা উদযাপন করতে পারে।


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর