ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • আলিপুরদুয়ারে নতুন সরকারি মেডিক্যাল কলেজ, জমি খোঁজার জরুরি নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

আলিপুরদুয়ারে নতুন সরকারি মেডিক্যাল কলেজ, জমি খোঁজার জরুরি নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় এক বড়সড় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আলিপুরদুয়ার জেলায় দ্রুতই গড়ে উঠতে চলেছে একটি নতুন সরকারি মেডিক্যাল কলেজ, যেখানে ১০০টি এমবিবিএস আসন থাকবে। এই প্রকল্পের বিস্তারিত রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে।....

আলিপুরদুয়ারে নতুন সরকারি মেডিক্যাল কলেজ, জমি খোঁজার জরুরি নির্দেশ স্বাস্থ্য দপ্তরের

অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় এক বড়সড় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আলিপুরদুয়ার জেলায় দ্রুতই....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোয় এক বড়সড় অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আলিপুরদুয়ার জেলায় দ্রুতই গড়ে উঠতে চলেছে একটি নতুন সরকারি মেডিক্যাল কলেজ, যেখানে ১০০টি এমবিবিএস আসন থাকবে। এই প্রকল্পের বিস্তারিত রিপোর্ট (ডিপিআর) তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তথা স্বাস্থ্য দপ্তরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে (সিএমওএইচ) একটি জরুরি চিঠি পাঠিয়ে দ্রুত জমি চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন।

ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের (এনএমসি) কড়া নির্দেশিকা মেনেই এই নতুন শিক্ষাপ্রতিষ্ঠানটি তৈরি করতে হবে। নিয়ম অনুযায়ী, মেডিক্যাল কলেজ, শিক্ষণ হাসপাতাল এবং পড়ুয়া ও ইন্টার্নদের হোস্টেল একটি একক ক্যাম্পাসের মধ্যে হতে হবে। কোনো কারণে একক ক্যাম্পাস সম্ভব না হলে, সর্বোচ্চ দুটি ক্যাম্পাসে তা সীমাবদ্ধ রাখা যাবে। তবে সে ক্ষেত্রে মূল কলেজ ভবন থেকে হাসপাতালের দূরত্ব কোনোভাবেই ১০ কিলোমিটারের বেশি হওয়া চলবে না। পাশাপাশি, সংশ্লিষ্ট হাসপাতালের বার্ষিক শয্যা ব্যবহারের গড় হার ন্যূনতম ৮০ শতাংশ এবং অন্তত ৪২০টি সক্রিয় বেড থাকা বাধ্যতামূলক।

এই নিয়মাবলীর ওপর ভিত্তি করেই আলিপুরদুয়ারের সিএমওএইচ-কে নির্দেশ দেওয়া হয়েছে, বর্তমান জেলা হাসপাতাল চত্বরেই মেডিক্যাল কলেজের জন্য পর্যাপ্ত জমি আছে কি না তা খতিয়ে দেখতে। যদি সেখানে স্থান সংকুলান না হয়, তবে জেলা প্রশাসনের সহযোগিতায় হাসপাতাল থেকে ১০ কিলোমিটারের মধ্যে আনুমানিক ২০ একরের একটি সরকারি প্লট খুঁজে বের করতে বলা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী একাধিক বিকল্প প্লট তৈরি রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। জেলা থেকে জমির চূড়ান্ত রিপোর্ট জমা পড়ার পরেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি ইঞ্জিনিয়ারিং টিম এলাকা পরিদর্শনে যাবে এবং জমি চূড়ান্ত হলেই দ্রুত শুরু হবে নির্মাণকাজ। এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।


আরও পড়ুন:

ফের বিমান দুর্ঘটনা, রাঁচি থেকে দিল্লি যাওয়ার পথে ভেঙ্গে পড়ল মেডিক্যাল চার্টার্ড বিমান

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর