ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • ফিটনেস বজায় রাখতে ময়নাগুড়ি থানায় সাড়ম্বরে পালিত আন্তর্জাতিক যোগ দিবস

ফিটনেস বজায় রাখতে ময়নাগুড়ি থানায় সাড়ম্বরে পালিত আন্তর্জাতিক যোগ দিবস

নয়া জামানা, ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে সাড়ম্বরে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬। পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক ও মানসিক ফিটনেস বজায় রাখার উদ্দেশ্যেই মূলত এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল। ব্যস্ততম....

ফিটনেস বজায় রাখতে ময়নাগুড়ি থানায় সাড়ম্বরে পালিত আন্তর্জাতিক যোগ দিবস

নয়া জামানা, ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে সাড়ম্বরে উদযাপিত হলো....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, ময়নাগুড়ি: জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এবং ময়নাগুড়ি থানার উদ্যোগে থানা প্রাঙ্গনে সাড়ম্বরে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬। পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের শারীরিক ও মানসিক ফিটনেস বজায় রাখার উদ্দেশ্যেই মূলত এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল। ব্যস্ততম ডিউটির মাঝেও কীভাবে যোগাভ্যাসের মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখা যায়, তা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়।

ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানান, এবারের যোগ দিবস অনুষ্ঠানে থানার প্রায় ৮০ জন পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ অংশ নেন। স্বতঃস্ফূর্ত এই কর্মসূচিতে পুরুষ কর্মীদের পাশাপাশি মহিলা কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত তিনজন অভিজ্ঞ যোগ প্রশিক্ষক উপস্থিত সকলকে বিভিন্ন ধরণের আসন, প্রাণায়াম ও শরীরচর্চার সঠিক কৌশল শেখান।

আইসি আরও উল্লেখ করেন যে, পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের প্রতিদিন অত্যন্ত মানসিক চাপ ও শারীরিক পরিশ্রমের মধ্য দিয়ে কাজ করতে হয়। তাই তাদের শরীরকে ফিট ও কর্মক্ষম রাখতে যোগব্যায়াম অত্যন্ত জরুরি। থানা প্রাঙ্গনে আয়োজিত এই যোগ শিবিরে অংশগ্রহণকারীরা অত্যন্ত উৎসাহের সাথে প্রতিটি আসন অনুশীলন করেন এবং দৈনন্দিন জীবনে যোগচর্চাকে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার নেন।


আরও পড়ুন:

আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে হবিবপুর থানায় যোগচর্চা শিবির

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর