ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • দেশ /
  • ছাত্রকে নোটিশ, কোন সাহসে? নয়ডার প্রশাসনকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

ছাত্রকে নোটিশ, কোন সাহসে? নয়ডার প্রশাসনকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

নয়া জামানা:আন্দোলনকারী পড়ুয়াকে জবাবদিহি নোটিস পাঠিয়ে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন গ্রেটার নয়ডার নির্বাহী জেলাশাসক। গত জুলাই মাসে প্রশ্নফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভে অংশ নেওয়ার জেরে এক ছাত্রকে ওই নোটিস পাঠানো হয়েছিল। ঘটনায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি সূর্য....

ছাত্রকে নোটিশ, কোন সাহসে? নয়ডার প্রশাসনকে সুপ্রিম কোর্টের ভর্ৎসনা

নয়া জামানা:আন্দোলনকারী পড়ুয়াকে জবাবদিহি নোটিস পাঠিয়ে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন গ্রেটার নয়ডার নির্বাহী জেলাশাসক।....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা:আন্দোলনকারী পড়ুয়াকে জবাবদিহি নোটিস পাঠিয়ে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন গ্রেটার নয়ডার নির্বাহী জেলাশাসক। গত জুলাই মাসে প্রশ্নফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভে অংশ নেওয়ার জেরে এক ছাত্রকে ওই নোটিস পাঠানো হয়েছিল। ঘটনায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি সূর্য কান্ত প্রশ্ন তোলেন, শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কোন সাহসে জেলাশাসক এই পদক্ষেপ নিলেন।জানা গিয়েছে, দিল্লিতে সিজেপির বিক্ষোভে অংশ নেওয়ার কারণে গ্রেটার নয়ডার গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র অক্ষত ত্রিপাঠীকে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ার নোটিস পাঠানো হয়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ম্যাজিস্ট্রেট কীভাবে এই নোটিস জারি করতে পারলেন? আমাদের স্পষ্ট নির্দেশ ছিল, দেশের কোনও শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর বা দমনমূলক পদক্ষেপ নেওয়া যাবে না। একজন ম্যাজিস্ট্রেটের এমন দুঃসাহস হয় কী করে?বুধবার শীর্ষ আদালতে প্রবীণ আইনজীবী বিশ্বজিৎ ভট্টাচার্য মৌখিকভাবে বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের সামনে তুলে ধরেন। তিনি জানান, নোটিসে অক্ষতকে আন্দোলনে যোগ দেওয়ার কারণ দর্শাতে বলা হয়, সঙ্গে বন্ড জমা দিতেও বলা হয়। পরে অবশ্য সেই নোটিস প্রত্যাহার করা হয়।প্রধান বিচারপতি জানান, স্পষ্ট নির্দেশ সত্ত্বেও নোটিস জারি হওয়ায় আদালত বিস্মিত। তিনি বলেন, আমাদের যুবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নই ওঠে না। বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনাকে নিয়ে গঠিত বেঞ্চ আইনজীবীর কাছে বিস্তারিত তথ্য চেয়েছে এবং গ্রেটার নয়ডা কর্তৃপক্ষের কাছেও ব্যাখ্যা তলব করা হবে বলে জানিয়েছেন।


নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, বিহারের মন্ত্রী সহ ৪৫ বিধায়ককে হাইকোর্টের নোটিশ


 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর