ব্রেকিং
[pj-news-ticker]
  • Home /
  • জেলা /
  • গঙ্গা ভাঙনে বিপর্যস্ত খাসকোল, ত্রাণ শিবিরে পৌঁছে পাশে থাকার বার্তা সেচ প্রতিমন্ত্রীর

গঙ্গা ভাঙনে বিপর্যস্ত খাসকোল, ত্রাণ শিবিরে পৌঁছে পাশে থাকার বার্তা সেচ প্রতিমন্ত্রীর

নয়া জামানা, মালদহ: মালদার ইংরেজবাজার ব্লকের মিলকি অঞ্চলের খাসকোল এলাকায় গঙ্গা নদীর ভয়াবহ রূপ চাক্ষুষ করলেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। বুধবার তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ভাঙন কবলিত রবিদাস পাড়া সরজমিনে ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন....

গঙ্গা ভাঙনে বিপর্যস্ত খাসকোল, ত্রাণ শিবিরে পৌঁছে পাশে থাকার বার্তা সেচ প্রতিমন্ত্রীর

নয়া জামানা, মালদহ: মালদার ইংরেজবাজার ব্লকের মিলকি অঞ্চলের খাসকোল এলাকায় গঙ্গা নদীর ভয়াবহ রূপ চাক্ষুষ করলেন....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


নয়া জামানা, মালদহ: মালদার ইংরেজবাজার ব্লকের মিলকি অঞ্চলের খাসকোল এলাকায় গঙ্গা নদীর ভয়াবহ রূপ চাক্ষুষ করলেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। বুধবার তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ভাঙন কবলিত রবিদাস পাড়া সরজমিনে ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন ইংরেজবাজারের বিডিও রামিজ রাজা, মিলকি ফাঁড়ির ওসি তানবীর আজাদ এবং বিশিষ্ট সমাজসেবী নীলাঞ্জন দাস। এলাকার পাশাপাশি গঙ্গা ভাঙনে ভিটেমাটি হারিয়ে খাসকোল হাইস্কুলের সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষগুলির সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন মন্ত্রী। কথা বলেন অসহায় মানুষদের সঙ্গে। এই সময় স্থানীয় বাসিন্দারা ভাঙন রোধে স্থায়ী প্রতিরোধ গড়ে তোলা এবং গৃহহীনদের উপযুক্ত পুনর্বাসনের দাবি জানান। পরিস্থিতি পর্যালোচনা শেষে সেচ প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু জানান, গঙ্গার জলস্তর অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় ভাঙন পরিস্থিতি এমন মর্মান্তিক রূপ নিয়েছে। বর্ষার এই সময়ে দাঁড়িয়ে নদীর ভাঙন রুখতে স্থায়ী কাজ করা প্রযুক্তিগতভাবে সম্ভব নয়, তবে শুকনো মরশুম এলেই সেই স্থায়ী কাজ শুরু হবে। বর্তমানে ত্রাণ শিবিরে থাকা ক্ষতিগ্রস্তদের জন্য পর্যাপ্ত খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার সম্পূর্ণভাবে দুর্গত মানুষজনের পাশে রয়েছে এবং তাঁদের সুরক্ষায় সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


পদ্ম শিবিরে ড্রিম গার্ল হেমা, ভোটের উত্তাপ চড়িয়ে রোড শো-তে জনজোয়ার

 

 

 

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর